সেনাবাহিনীতে ৩২১ক্যাটাগরির ৫৪৮টি বেসামরিক পদে নিয়োগ

প্রশান্তি ডেক্স॥ বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক শাখায় বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৩তম থেকে ২০তম গ্রেডের অধীনে মোট ৩২১ ক্যাটাগরিতে ৫৪৮ জন জনবল নিয়োগ দেওয়া হবে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এসব পদে যোগ্য প্রার্থীরা নির্ধারিত নিয়মে আবেদন করতে পারবেন।

চাকরির বিবরণ : মোট পদসংখ্যা: ৫৪৮; গ্রেড: ১৩তম থেকে ২০তম; বয়সসীমা : প্রার্থীর বয়স ১ জুন ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের নিয়ম: প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ ডাকযোগে বা সরাসরি আবেদন করতে হবে। খামের ওপর পদের নাম, নিজ জেলা এবং প্রযোজ্য ক্ষেত্রে কোটা উল্লেখ করা বাধ্যতামূলক।

আবেদন ফি : ২০০ টাকা (পে-অর্ডার বা ব্যাংক ড্রাফটের মাধ্যমে প্রদান করতে হবে)।

আবেদনের শেষ তারিখ : ৩ জুলাই ২০২৬-এর মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে।

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.