কসবায় বায়েক শিক্ষাসনদ উচ্চ বিদ্যালয়ে সরকার ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ সরকার ঘোষিত জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কসবা উপজেলা বায়েক ইউনিয়নের শিক্ষা সদন বায়েক উচ্চ বিদ্যালয়ে কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ ও সচেতনামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ১১টায় বিদ্যালয় প্রাঙ্গনে প্রকল্পের আয়োজিত কর্মসূচিতে বনজ, ফলজ ও ঔষধি গাছের বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হয়।

বৃক্ষরোপন কর্মসূচি শুরুর আগে বিদ্যালয়ের প্রায় ৬ শতাধিক শিক্ষাথীকে নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ  শেষে বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহ জালাল, সহকারী প্রধান শিক্ষক মো, মুরাদ সরকার, সিনিয়র শিক্ষক জনাব মোঃ আজিজুল হক, কাজী জামাল উদ্দিন, নাসরিন আক্তার, মো. জসিম উদ্দিন,  সাজেদা শারমিন, আখিনুর বেগম, মোহাম্মদ আনিছুল আরেফিন সরকার, কৃষ্ণা কাবেরী চক্রবর্তী, মো. গোলাম ছামদানী তোহেরা আক্তার ও রিয়াজ উদ্দিন মামুন অভিভাবক প্রতিনিধি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে বিদ্যালয় প্রাঙ্গণে রোপন করা গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের মাধ্যমে সবুজ পরিবেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published.