কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত (২২ জুন) বেলা ১১টায় কসবায় ছেলে কর্তৃক প্রতারণা, ভরণপোষণ না দেওয়া এবং বিভিন্নভাবে হুমকি প্রদানের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন এক বৃদ্ধ মা।

অভিযোগ সূত্রে জানা যায়, শামসুজ্জামান সবুজ নামের এক ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে তার মা লতিফা বেগম অভিযোগ করেন যে, দীর্ঘদিন ধরে তিনি মায়ের ভরণপোষণের খরচ বহন করেননি। এছাড়াও এনআইডি কার্ডের তথ্য ও জমির দলিল সংশোধনের কথা বলে প্রতারণার মাধ্যমে মায়ের কাছ থেকে প্রায় ১৪ শতক জমি নিজের নামে লিখে নেন বলে অভিযোগ করা হয়।
এ ঘটনায় লতিফা বেগম আদালতে মামলা দায়ের করেন বলে জানান। মামলার বিষয়টি জানতে পেরে ছেলে শামসুজ্জামান সবুজ বৃদ্ধ মাকে বিভিন্নভাবে আর্থিক অনিয়ম, চাপ প্রয়োগ ও হুমকি দিয়ে আসছেন বলেও অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে লতিফা বেগম তার মেয়ে ও আরেক ছেলেকে সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে প্রশাসনের হস্তক্ষেপ ও ন্যায়বিচার দাবি করে কসবা আখাউড়ার এমপি জনাব মুশফিকুর রহমান এর সহযোগিতা কামনা করছেন। তবে এ বিষয়ে অভিযুক্ত শামসুজ্জামান সবুজকে ফোন করেও তার বক্তব্য পাওয়া যায়নি।