কসবা ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার শাহ মোঃ আব্দুল রউফ জুন ২০২৬ সার্বিক কর্ম মূল্যায়নের জন্য গত শনিবার (২৭ জুন) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ ওসি হিসাবে কসবা থানার ওসি নাজনীন সুলতানাকে পুরস্কৃত করেছেন। এছাড়া কসবা থানায় কর্মরত এএসআই মোঃ আছাব উদ্দিন অত্র জেলার শ্রেষ্ঠ পরোয়ানা তামিলকারি অফিসার নির্বাচিত হয়ে সম্মাননা পেয়েছেন।

তিনি অত্র থানার গৌরব বৃদ্ধিতে অসামান্য অবদান রেখেছেন ।