কসবায় বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবা উপজেলার চন্ডিদার বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় উন্নতমানের শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গত রোববার (১২ জুলাই ২০২৬) দুপুর  ২টা ৩০ মিনিটে পাথারিয়াদ্বার এলাকায় পরিচালিত এ অভিযানে ৭৫০ পিস ভারতীয় উন্নতমানের শাড়ি জব্দ করা হয়। জব্দকৃত এসব শাড়ির আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩ লাখ ১২ হাজার ৫০০ টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। সীমান্ত দিয়ে অবৈধভাবে পণ্য প্রবেশ রোধ এবং দেশের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে। বিজিবি আরও জানায়, সীমান্ত নিরাপত্তা জোরদার করার পাশাপাশি চোরাচালান নির্মূলে তাদের নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published.