কসবা ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ গত শুক্রবার (১৬ জুলাই) ভোর রাতে কসবা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের চন্ডিদ্বার স্কুল এন্ড কলেজের সামনে পাকা রাস্তার উপর থেকে ৬৯ বোতল বিয়ার, একটি সিএনজি উদ্ধারসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হচ্ছে, মো: মামুন (২৯), পিতা- শফিকুল ইসলাম, সাং পূর্ব আরিচপুর (জামাই বাজার), থানা- টঙ্গী পূর্ব, জেলা গাজীপুর ও মো: ইসমাইল মিয়া (৩৮), পিতা- সালাম, সাং- জয়নগর (জয়পুর) ব্রাহ্মণবাড়িয়া।
এ ব্যাপাওে কসবা থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।