কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি॥ কসবা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাহাপুর উত্তরপাড়ায় এডভোকেট মনোয়ার হোসেন দীপু (৩৬) নামে এক আইনজীবী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে এবার থানা পুলিশ। গত সোমবার (১৩ জুলাই ২০২৬) সকাল আনুমানি ৮টার মধ্যে এ ঘটনা ঘটে।

নিহত মনোয়ার হোসেন দীপু সাহাপুর উত্তরপাড়ার বাসিন্দা মো. আলমগীর হোসেনে ছেলে। তিনি কসবা পৌর ছাত্রলীগের সাবেক আইনবিষয়ক সম্পাদক ও সাবেক সহ-সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।
পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে তিনি নিজ বসতঘরের কক্ষে তীরের সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে কসবা থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় এসআই নাসির উদ্দিন শেখ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
কসবা থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটি নিয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আত্মহত্যার কারণ সম্পর্কে বলেন, ময়নাতদন্ত শেষে প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।