কাঁচামরিচের কেজি ৪০০ ছুঁইছুঁই

প্রশান্তি ডেক্স॥ শ্রাবণের টানা বর্ষণ ও দেশের বিভিন্ন জেলায় জলাবদ্ধতার প্রভাবে রাজধানীর বাজারে কাঁচা মরিচের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। বাজারভেদে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৩৪০ থেকে ৪০০ টাকায়। তবে বিভিন্ন বাজারে একসঙ্গে এক কেজি কিনলে ৩০০ থেকে ৩৫০ টাকায় পাওয়া যাচ্ছে।

গত বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এ চিত্র দেখা গেছে। মাত্র দুই সপ্তাহ আগেও প্রতি কেজি কাঁচা মরিচের দাম ছিল ১৪০ থেকে ১৬০ টাকা।

পুরান ঢাকার রায়সাহেব বাজারের সবজি বিক্রেতা সাইফুল ইসলাম বলেন, ‘‘টানা বৃষ্টিতে মরিচের ক্ষেতে পানি জমে অনেক গাছ নষ্ট হয়েছে। পাশাপাশি বিভিন্ন জেলা থেকে পর্যাপ্ত সরবরাহও আসছে না। ফলে পাইকারি বাজারেই দাম বেড়েছে, যার প্রভাব পড়ছে খুচরা বাজারেও।’’ ধুপখোলা বাজারে কেনাকাটা করতে আসা মঈনুল আহসান বলেন, ‘‘কাঁচা মরিচের দাম এখন সাধারণ মানুষের নাগালের বাইরে। বৃষ্টির অজুহাতে ব্যবসায়ীরা দাম বাড়াচ্ছেন। বাজারে কার্যকর তদারকি না থাকলে ক্রেতাদের ভোগান্তি আরও বাড়বে।’’

Leave a Reply

Your email address will not be published.