কসবায় নিখোঁজের ৩৬ ঘন্টা পর পুকুর থেকে মৃতদেহ উদ্ধার

কসবা ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি\ কসবা নিখোঁজের প্রায় ৩৬ ঘন্টা পর নায়েব আলী (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গত শুক্রবার (২১ আগষ্ট) বেলা ১২ ঘটিকায় কসবা উপজেলার গোপিনাথপুর ইউনিয়ন ধজনগর গ্রামের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত নায়েব আলী একই গ্রামের আব্দুর রহিমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার নায়েব আলী নিখোঁজ হন। নিখোঁজের পর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খুঁজাখুঁজি করলেও তার সন্ধান পাওয়া যায়নি। প্রায় ৩৬ ঘন্টা পর গ্রামের একটি পুকুরে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা, পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেন। নায়েব আলী মৃত্যুও ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুও কারণ বিস্তারিত জানা যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

Leave a Reply

Your email address will not be published.