কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত সোমবার (১৭ আগস্ট) রাত্র ১১ ঘটিকার সময় কসবা থানার এসআই কাজী ছানোয়ার হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে কসবা উপজেলার মেহারী ইউনিয়নের যমুনা গ্রামের মোঃ মামুন সরকারের বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর হতে ধৃত আসামী মোঃ মামুন সরকার (২৯), পিতা-মৃত জাহের মিয়া, সাং-যমুনা (মধ্যপাড়া), ইউপি-মেহারী, তাহার কাছ থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক তাকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।