কসবায় পৌর সুপার মার্কেটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত শনিবার (২২ আগস্ট) রাত সাড়ে ১০ টায় কসবা পৌর সুপার মার্কেটের দোতালায় নিউ ভুঁইয়া খেলাঘরে বৈদ্যুতিক শট-সার্কেট থেকে আগুনের সূত্রপাত ঘটে এতে বেশ কয়েকটি কাপড়ের দোকান পুড়ে গেছে।

খবর পেয়ে কসবা কুটি চৌমুহনী থেকে ফায়ার সার্ভিসের একটি টিম এসে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। গত রবিবার সকালে মার্কেটের বেশ কিছু ব্যবসায়ী জানান, আগুনের ঘটনায় দোতালায় মার্কেটের অন্যান্য ব্যবসায়ীরা তাদের মালামাল সরিয়ে নেয়া হলেও অনেক ক্ষয়ক্ষতি  হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি । আগুনে পোড়া দুর্গন্ধ এখনো  রয়েছে।

Leave a Reply

Your email address will not be published.