কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবায় পৃথক অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে কসবা থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (২৯ আগস্ট) রাত ৮টা ৩৫ মিনিটে কসবা নতুন বাজার এলাকা থেকে কসবা টি আলী কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সায়মন চৌধুরীকে গ্রেফতার করা হয়। তিনি কসবা উপজেলার শাহপুর গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে।
অন্যদিকে, একই দিনে চারগাছ এন. আই. ভূঁইয়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো. আজমির হককে গ্রেফতার করা হয়। তিনি কসবা উপজেলার চারগাছ গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে। কসবা থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে কসবা থানার অফিসার ইনচার্জ বিষয়টি নিশ্চিত করেছেন।