কসবায় ভারতীয় মদ ও গাঁজাসহ মাদক কারবারি আটক

কসবা ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ॥ কসবা উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭০০ গ্রাম গাঁজা ও ১৩ লিটার ৪০০ মিলিলিটার ভারতীয় মদসহ মোঃ জমশেদ মিয়া (৫৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কসবা থানা পুলিশ।

গত শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ ঘটিকার  সময়  কসবা থানাধীন ৯ নং কায়েমপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের রাউৎখলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার মোঃ জমশেদ মিয়া (৫৭), পিতা: মৃত কুটু মিয়া, সাং: রাউৎখলা ইউপি: কায়েমপুর, থানা: কসবা, জেলা: ব্রাহ্মণবাড়িয়া।

পুলিশ সূত্রে জানা যায়, এসআই (নিরস্ত্র) সাগর হালাদার সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় রাউৎখলা এলাকায় মোঃ জমশেদ মিয়ার মালিকানাধীন বসতবাড়ির পশ্চিম পাশে অবস্থিত টিনের বেড়া ও দোঁচালা টিনশেড গোয়ালঘরে অভিযান চালিয়ে তার হেফাজত থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। পুলিশ জানায়, এই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কসবা থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.