ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত বুধবার (৩০ সেপ্টেম্বর) আনন্দঘন পরিবেশে চিলড্রেন য়েলফেয়ার ফাউন্ডেশন আয়োজিত মেধাবৃত্তি ও সনদপত্র আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়।

সংগঠনের সভাপতি মোঃ সোলেমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা করেন; সিডিসি স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাহমুদা আক্তার, সিডিসি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাসলিমা আক্তার কাকলি, ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সহ-সভাপতি সাংবাদিক নেপাল চন্দ্র সাহা, কসবা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক রুহুল আমিন টিটু, সিডিসি স্কুলের সিনিয়র শিক্ষক নাসির উদ্দিন। অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছিলেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ বিজয় টিভির জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন উজ্জল, চ্যানেল এস এর জেলা প্রতিনিধি মোঃ দীপু। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয় সিনিয়র শিক্ষক আমিনুল ইসলাম দুলাল।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষক ছাত্রছাত্রী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন। পরে প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মেধাভিত্তিক পরীক্ষা অংশগ্রহণকারী ৩০০ ছাত্র ছাত্রীর মধ্যে ৩৭ জনকে ট্যালেন্টপুল ও ২৭ জনকে সাধারণ
গ্রেডে বৃত্তি প্রদান করা হয়। উল্লেখ্য ২০২২ সাল থেকে প্রাথমিক পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডার গার্টেন বিদ্যালয়গুলোর মধ্যে মেধা প্রতিযোগিতার মাধ্যমে বৃত্তি প্রদান করা হয়।