ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়া জেলায় নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মুঃ জালাল উদ্দিন ফাহিম, পিপিএম-সেবা।

গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। এর আগে মুঃ জালাল উদ্দিন ফাহিম পুলিশ হেডকোয়ার্টার্স ও সিআইডি, ঢাকায় দায়িত্ব পালন করেছেন।
দায়িত্ব গ্রহণের পর নবাগত পুলিশ সুপার জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে সহযোগিতা করার জন্য জেলার সর্বস্তরের নাগরিকদের প্রতি আহ্বান জানান।