কসবা কুটি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শ্রী ভূষন দেব আর নেই

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি॥ কুটি বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী স্বর্গীয় শ্রী ভানু দেবের কনিষ্ঠ পুত্র শ্রী ভূষন দেব গত বৃহস্পতিবার গভীর রাতে পরলোকে গমন করেছেন। ” ওঁ দিব্যাণ্ লোকান্ সঃ গচ্ছতু ” তার শেষকৃত্য অনুষ্ঠান জাজিয়ারা মহাশ্মশানে অনুষ্ঠিত হয়।

এদিকে ভূষন দেবের মৃত্যুতে তার পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন কুটি শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দির পরিচালনা কমিটির সভাপতি শ্রীকৃষ্ণ পদ সাহা, সাধারণ সম্পাদক শ্রী টুটন কুমার সাহা, জাজিয়ারা মহাশ্মশানের সভাপতি জীবন মোদক, কুঠি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী তেজেন্দ্র  সরকার, কসবা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সোলেমান খান, কসবা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন টিটু, দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিনিধি ভজন শংকর আচার্য্য ও সাবেক কৃষি ব্যাংকের ম্যানেজার মানিক চন্দ্র রায়।

Leave a Reply

Your email address will not be published.