কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবা উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ বিল্লাল ওরফে সুমন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কসবা থানা পুলিশ।

গত বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার বায়েক ইউনিয়নের নয়নপুর কোনাঘাটা এলাকায় থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, কসবা থানার এস আই সাজ্জাদ উল করিমের নেতৃত্বে এ এস আই মোঃ নাজির হোসাইনসহ পুলিশের একটি দল থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোঃ বিল্লাল ওরফে সুমনের দখল ও হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ বিল্লাল ওরফে সুমন কসবা উপজেলার বায়েক ইউনিয়নের বেলতলী পূর্বপাড়া এলাকার মৃত ওলফত আলীর ছেলে।
পুলিশ জানায়, এ ঘটনায় কসবা থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।