কসবায় আনন্দগন পরিবেশে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে–মুশফিকুর রহমান এমপি

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে কসবা শ্রী শ্রী গোবিন্দ জিউর কেন্দ্রিয় মন্দির পরিচালনা কমিটির আয়োজনে শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে এক মতবিনিময় সভা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

শ্রী শ্রী গোবিন্দ জিউর কেন্দ্রীয় মন্দির পরিচালনা কমিটির সভাপতি দিলীপ কুমার রায়ের সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জননেতা আলহাজ্ব মুশফিকুর রহমান।

মন্দির পরিচালনা কমিটির সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক নেপাল চন্দ্র সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছামিউল ইসলাম, অফিসার ইনচার্জ কসবা থানা আলী মোহাম্মদ রাশেদ, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ ইলিয়াস, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নাজমুল হুদা খন্দকার, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ইকলিল আজম, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ বশির আহমেদ চৌধুরী, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল উদ্দিন, কসবা পৌর বিএনপির সভাপতি মোঃ শরিফুল ইসলাম ভূঁইয়া,উপজেলা যুবদল আহ্বায়ক মাসুদুল হক ভূইয়া দিপু, সদস্য সচিব মোঃ জিয়াউল হুদা শিপন,  আলহাজ্ব  মুশফিকুর রহমান এমপির এপিএস মোঃ হানিফ খন্দকার ও ছাত্রনেতা মেহেদী হাসান রুবেল।

অনুষ্ঠানে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করেন মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রতন চন্দ্র সাহা এবং শ্রীমৎ ভগবত গীতা পাঠ করেন গীতা স্কুলের শিক্ষার্থী পরমা রানী সাহা। অনুষ্ঠানে হিন্দু সমাজের পক্ষ থেকে বক্তব্য রাখেন মন্দির পরিচালনা কমিটির সদস্য রাধেশ্যাম সাহা।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মুশফিকুর রহমান এমপি বলেন, কসবায় উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। তিনি পুজো মন্ডপ নেতৃবৃন্দের সাথে দলীয় নেতা-কর্মীদের সার্বক্ষণিক যোগাযোগ রাখার কথা জানিয়েছেন। তিনি শ্রী শ্রী গোবিন্দ জিউর কেন্দ্রীয় মন্দিরের তৃতীয় তলা ভবন নির্মাণ, মন্দিরের পূজা মন্ডপ নির্মাণ, কসবা পৌর শ্মশান ঘাটে যাওয়ার রাস্তার জায়গা চিহ্নিত করন এবং  রাস্তা পাকা করার কথা ঘোষণা দেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যে উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের সাথে মন্দির  কমিটির নেতৃবৃন্দ কে যোগাযোগ করার পরামর্শ দেন। তিনি কসবা পৌর এলাকার ৫ টি দুর্গাপূজা মন্ডপের প্রতিনিধির হাতে ব্যক্তিগতভাবে প্রত্যেককে ৫ হাজার টাকা করে উপহার তুলে দেন।        

অনুষ্ঠানে দলীয় নেতৃবৃন্দ, বিভিন্ন পূজা কমিটির সদস্যগণ, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। তার পূর্বে আলহাজ্ব মুশফিকুর রহমান এমপি মহানগর প্রভাতী কসবা রেলস্টেশনের স্টপেজ দেওয়ায় উপজেলা বিএনপি আয়োজিত সুধী সমাবেশে  প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ সময় রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ দলীয় নেতাকর্মী ও এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.