বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব লুৎফুর রহমান মাস্টার আর নেই

অধ্যাপক শেখ কামাল উদ্দিন॥ কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের ঐতিহ্যবাহী কাতালিয়া মুন্সীবাড়ী নিবাসী বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব লুৎফুর রহমান মাস্টার (৯০) আর নেই। (ইন্না লিল্লাহি….  রাজিউন)।

মাস্টার লুৎফুর রহমান গত মঙ্গলবার (১৯ অক্টোবর) সকালে ঢাকায় ছেলের বাসায় অবস্থানকালে হঠাৎ ব্রেইন স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েন। দ্রুত হাসপাতালে নেয়া হলে অবস্থার অবনতি ঘটে ও সেখানেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

গত বুধবার সকাল ১১টায় কাতালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নামাযে জানাযা আদায় করা হয়। মরহুমের মেঝো ছেলে অধ্যাপক মো: হাছান মোরশেদের ইমামতিতে অনুষ্ঠিত জানাযায় আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবি, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ তৌহিদী জনতা উপস্থিত ছিলেন। নামাযে জানাযা শেষে তাঁকে মুন্সীবাড়ী পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে ২ কন্যা, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম লুৎফুর রহমান মাস্টার চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সুনামের সহিদ প্রধান শিক্ষক পদে কর্মরত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.