কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় ৬ টায় কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের মঈনপুর বাজারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

অভিযানকালে ছবির মিয়া (৩০) পিং ফিরোজ মিয়া ইয়াবা সেবনকালে এবং কল্পনা বেগম (৪৫) স্বামী- আলমগীর মিয়া গাঁজা বিক্রির অপরাধে হাতেনাতে ধৃত হয়। স্বেচ্ছায় দোষ স্বীকার করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেক কে ৩ মাসের বিনাশ্রম কারাদ- এবং ১০০ টাকা করে অর্থদ- প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ছামিউল ইসলাম। এ কাজে সহযোগিতা করেন স্থানীয় চেয়ারম্যান, মেম্বার এবং কসবা থানা পুলিশ এর টিম। মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসন এর এমন অভিযান অব্যাহত থাকবে।