কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বায়েক ইউনিয়নে পুলিশের বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট’-এ মাসুদ মিয়া নামে ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে কসবা থানা পুলিশ।

গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) কসবা উপজেলা বায়েক ইউনিয়নের কান্দারপাড় গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাসুদ মিয়া বায়েক ইউনিয়নের কান্দারপাড় গ্রামের আবুল খায়েরের ছেলে। তিনি বায়েক ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।