কসবায় দুই মাদকসেবীর কারাদন্ড

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত সোমবার (২ নভেম্বর) রাতে ১০ ঘটিকায়  কসবা পৌরসভা এলাকায়  ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদ- ও অর্থদ- দেওয়া হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ছামিউল ইসমাইল।

অভিযানে হাবিবুর রহমান (২১) নামে এক ব্যক্তিকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের পনের রছিয়া এলাকার কাইছুর রহমানের ছেলে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১০০ টাকা অর্থদ-ের পাশাপাশি তিন মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেছেন।

অপরদিকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্রীরামপুর গ্রামের নজরুল ইসলাম ভূঁইয়ার ছেলে রাকিবুল হাসান ভূঁইয়াকে মাদকাসক্ত অবস্থায় আটক করা হয়। মাদক সেবনের টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগে তাকে ৫০০ টাকা অর্থদ- এবং ছয় মাসের কারাদ- দেওয়া হয়। অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছামিউল ইসমাইল বলেন, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গড়তে সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন হতে হবে এবং সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। তিনি মাদক নির্মূলে সাধারণ মানুষকে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published.