কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত মঙ্গলবার (৩ অক্টোবর) বিকেলে অফিসার ইনচার্জ কসবা থানা আলী মোহাম্মদ রাশেদ এর নির্দেশনা মোতাবেক এসআই (নিরস্ত্র)কাজী ছানোয়ার হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে কসবা স্টেশন রোড জান্নাত হেয়ার কাটিং সেলুনের সামনে পাকা রাস্তার উপর হতে ধৃত আসামী- শরিফা বেগম (৩৯), স্বামী-মোঃ ইসমাইল, পিতা- মোহাম্মদ শহিদ, মাতা-আমেনা বেগম, সাং-বাদিয়ার টেক, বৌবাজার, (রুহুল আমিনের বাড়ী), ডাকঘর: সদর-৪০০০, থানা-বাকলিয়া, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম এর দখল ও হেফাজত হতে ০৬ কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধারপূর্বক উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

এ ব্যাপারে কসবা থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।