কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত শুক্রবার (৩০ অক্টোবর) রাত ৮ টায় অফিসার ইনচার্জ কসবা থানা আলী মোহাম্মদ রাশেদ এর নির্দেশনা মোতাবেক এসআই সাগর হালদার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে উপজেলার কুটি চৌমুহনী ফায়ার সার্ভিস সংলগ্ন মদিনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে পাকা রাস্তার উপর হতে ধৃত আসামী মো: শাকিল মিয়া (৩৬), পিতা- মলাই মিয়া, সাং-রামরাইল, থানা- ব্রাহ্মণবাড়িয়া সদর, জেলা–ব্রাহ্মণবাড়িয়া ও মোঃ বাবু (২৬), পিতা-মোঃ শিশু মিয়া, সাং- বড়ঠোটা, ০৬ নং ওয়ার্ড,৷ ০৬ নং গোপীনাথপুর ইউপি, থানা-কসবা , জেলা ব্রাহ্মণবাড়িয়া

ধৃতদ্বয়ের দখল ও হেফাজত হতে ২৪ কেজি গাঁজা উদ্ধারপূর্বক মাদক পরিবহনে একটি পিকআপ গাড়ি উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দতালিকা মূলে জব্দ করা হয়েছে। এ ব্যাপারে কসবা থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।