কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে পুকুর থেকে মাটি উত্তোলনের দায়ে বিল্লাল মিয়া নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা অর্থদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গত বুধবার (১১নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার বাদৈর ইউনিয়নের মান্দারপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিল্লাল মিয়ার পুকুর থেকে ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে মাটি উত্তোলনের প্রমাণ পাওয়ায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদ- প্রদান করেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।