কসবা পুলিশের বিশেষ অভিযানে ১০কেজি গাঁজাসহ এক কারবারি আটক

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ অফিসার ইনচার্জ কসবা থানা আলী মোহাম্মদ রাশেদ এর নির্দেশনা মোতাবেক গত মঙ্গলবার (১০ নভেম্বর)  সকালে এসআই (নিরস্ত্র) মোঃ আব্দুর রহিম সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে কুটি চৌমুহনী কাজী পরিবহন বাসস্ট্যান্ডের সামনে পাকা রাস্তার উপর হতে ধৃত আসামী মোঃ রুবেল(২১), পিতা: মৃত শাহ আলম, মাতা: মোছাঃ রিনা বেগম,  গ্রাম- কালিকাপুর (৮নং ওয়ার্ড, কসবা পৌরসভা) উপজেলা/থানা- কসবা,  জেলা  -ব্রাহ্মণবাড়িয়ার দখল ও হেফাজত হইতে ১০ কেজি মাদকদ্রব্য গাঁজা ও মাদকদ্রব্য।

পরিবহনে ব্যবহৃত ১টি সিলভার রংয়ের চজঙইঙঢ প্রাইভেটকার সহ উদ্ধারপূর্বক উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দতালিকা মূলে জব্দ করা হয়।

এ ব্যাপারে কসবা থানায় একটি মাদক আইনে মামলা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.