সাত শর্ত মেনে যুক্তরাষ্ট্রকে আত্মসমর্পণের আহ্বান ইরানের

প্রশাান্তি আন্তর্জাতিক ডেক্স॥ ইরানের সাতটি শর্ত মেনে যুক্তরাষ্ট্রকে ‘আত্মসমর্পণের’ আহ্বান জানিয়েছেন দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি ওয়াশিংটনকে উদ্দেশ করে বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ ইতোমধ্যে মার্কিন সরকারকে বিপর্যস্ত করে দিয়েছে। তবে মরিয়া জুয়াড়ির মতো আচরণ করছে ওয়াশিংটন।

পোস্টে রেজাই লেখেন, ‘এবার হাত গুটিয়ে নেওয়ার সময়। কাল্পনিক আলোচনা নিয়ে ভুয়া খবর ছড়ানো বন্ধ করুন। পশ্চিম এশিয়ার নতুন বাস্তবতা অস্বীকার করা বন্ধ করুন। ইরান বারবার যে সাতটি শর্ত তুলে ধরেছে, এবার সেগুলোর কাছে আত্মসমর্পণের সময় এসেছে’।

Leave a Reply

Your email address will not be published.