অবশেষে কসবা ও আখাউড়া সড়কের সংস্কার কাজ শুরু

ভজন শংকর আচার্য্য কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবা – আখাউড়া প্রধান সড়কের সংস্কার ও পিচ ঢালাই (কার্পেটিং) কাজের উদ্বোধন করা হয়েছে। গত বুধবার (১৮ নভেম্বর) সকালে আখাউড়া অংশের মনিয়ন্দ এলাকায় এ উন্নয়নকাজের শুভ সূচনা করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুশফিকুর রহমান এমপির নির্দেশনায় অন্যান্য অতিথি ও স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে সড়কটির কার্পেটিং কাজের উদ্বোধন করা হয়।

কসবা ও আখাউড়া উপজেলার প্রধান সংযোগকারী প্রায় ১১ কিলোমিটার দীর্ঘ গুরুত্বপূর্ণ এই সড়কটির উন্নয়ন ও কার্পেটিং কাজের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মাধ্যমে ১৩ কোটি ২৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম সুমন, রহমান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর মুফতি মোহাম্মদ নুরুল ইসলাম প্রমুখ।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন অংশ বেহাল অবস্থায় থাকায় কসবা ও আখাউড়া উপজেলার সাধারণ মানুষকে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিশেষ করে প্রতিদিন চলাচলকারী যানবাহন ও যাত্রীদের ভোগান্তি ছিল নিত্যদিনের ঘটনা।

অবশেষে সড়কটির সংস্কার ও কার্পেটিং কাজ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। উন্নয়নকাজ সম্পন্ন হলে দুই উপজেলার মানুষের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও নির্বিঘœ হবে বলে আশা করছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published.