কসবায় ট্রাকচাপায় এক মোটর সাইকেল আরোহী নিহত

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবায় ট্রাকচাপায় আলমগীর (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কে উপজেলা তিনলাখপীর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আলমগীর জেলার নবীনগর উপজেলার নারই গ্রামের খোরশেদ আলমের ছেলে। এ ঘটনায় তার সঙ্গে থাকা মো. সাহাদাৎ নামে অপর আরোহী গুরুতর আহত হয়েছেন।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, সকালে আলমগীর ও সাহাদাৎ মোটরসাইকেলে করে কুমিল্লার দিকে যাচ্ছিলেন। পথে তিনলাখপীর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে আলমগীর মারা যান এবং তার সঙ্গে থাকা অন্য আরোহী গুরুতর আহত হন। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.