সারা দেশেই এখন এক অজানা আতঙ্ক এবং তীব্র কষ্টের অশনি সংকেত বেজে যাচ্ছে। গত কয়েকদিন ধরে গার্মেন্ট শ্রমিক ও হকারদের আন্দোলন এবং এর সঙ্গে যুক্ত হয়েছে সরকারের নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বেপরোয়া ও গুপ্ত আন্দোলন এবং হত্যা আর অগ্নিসংযোগ। আরও যোগ হয়েছে নতুন ফরম্যাটের লকডাউন নামক আতঙ্ক। এইসকল এখন চলমান। তবে দেশের অনেক সমস্যা বিরাজমান এবং অর্থনৈতিক মুক্তি ও ব্যবসায়ীক সচলতা এখন জরুরী নতুবা আগামী দিনের হাহাকার দেখারও কেউ থাকবে না।
অর্থনীতিতে অশনি সংকেত বাজার যে সময় তা অতিক্রান্তের পথে প্রায়। নতুন উদ্যোক্তা এবং বিদেশী অর্থায়ন না এলে এমনকি নতুন কর্মসংস্থান না হলে বাংলাদেশ অস্তিত্ব বীলিনের পথে বসবে। সরকার এইসকল অবস্থায় মোকাবিলা করছে পাশাপাশি বৈশি^ক সমস্যার সৃষ্টিতে দেশীয় সমস্যা সমাধানেও মনযোগ দিচ্ছে। তেলের দাম বৃদ্ধি, গ্যাসের দাম বৃদ্ধি ও বিদ্যুতের দাম বৃদ্ধিতে নাভিশ^াস উঠা মানুষকে নিয়ে ভাবার সময় যেন শেষ হয়েছে। তাই সকল সমস্যায় কিন্তু প্রকৃত সমস্যা আড়াল হচ্ছে। গরীবের ও মধ্যবৃত্তের সমস্যা সমাধানে মনযোগী হচ্ছে না। কিন্তু ধনীক শ্রেণী এবং ব্যবসায়ী শ্রেণীর সমস্যা সমাধানে গুরুত্ব দিয়ে এগুচ্ছে।
এই বিষয়গুলো যদি সরকার না ভেবে থাকে তাহলে হয়তো অচিরেই জনবিস্ফোরণে বিস্ফোরিত হবে। তাই সরকারকে বলছি যে ভুল পরাজিত সরকার করেছিল সেই একই ভুল আর করবেন না। বরং নিজেদের আগমন ও সরকারের সাফল্য এবং স্থায়ীত্ব মজবুতকরণে মনযোগী হউন। গরীবের দিকে দৃষ্টি দিন। গরীব ও মধ্যবৃত্ত্বের প্রয়োজনীয়তা নিরসনে কাজ করুন। নিত্যপন্ন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রন করুন। তেল-গ্যাস এবং বিদ্যুতের দাম সাধারণের লাগামের মধ্যে নিয়ে আসুন। জনদুর্ভোগ নিয়ন্ত্রণ করুন।
শ্রমীক ও হকার শ্রেণীর মুখোমুখি সরকারী দলের না হওয়া উচিত। আইন এবং প্রশাসনিক নিয়ম নীতির আলোকেই সকল সমস্যা সমাধান কাম্য। সরকার এবং দল এই দুই মিলে শ্রমিক শত্রু বা হকার শত্রু হওয়া কোনভাবেই কাম্য নয়। বরং শ্রমিকের ন্যায্য অধিকার আদায় করাই সরকারের কাজ। হকার পুর্নবাসন করে তাদের উচ্ছেদ করা উচিত ছিল। পুর্নবাসন না করে উচ্ছেদ করা বোকামী ছাড়া কিছুই নয়। মানুষকে সরকারের ঘাড়ে চেপে বসার সুযোগ না দিয়ে বরং সরকার মানুষের ঘাড়ে চেপে বসে রাষ্ট্র পরিচালনা করাই শ্রেয়।
আগামী ডিসেম্বর কেন্দ্রীক সকল আন্দোলন ও নৈরাজ্য প্রতিহতে মনযোগী হওয়া উচিত। আর এই ক্ষেত্রে ঐক্যবদ্ধ হওয়া জরুরী। তবে কি কারণে আন্দোলন এবং নৈরাজ্য তা খতিয়ে দেখে ঘটনার মূলে গিয়ে সমাধান করলে তা অতি উত্তম হবে। নতুবা পরাজিত সরকারের দশায় নিজেদের অবস্থান আনয়ন করা হবে বলেই জ্ঞানি ও গুণীজন দাবি করেন। তবে পরাজিত সরকারের কর্মকান্ড আর কার্ম্য নয় তা সরকার হুব ভেবেচিন্তে পদক্ষেপ নিতে হবে নতুবা নতুন বিপদের সম্মুখীন হতে হবে। যা থেকে জাতিকে মুল্য দিতে হবে।
একবার, বারবার এই জাতিকে মূল্য দিতে হয়েছে। তাই আমার অনুরোধ আর যেন এই জাতিকে মূল্য দিতে না হয়। নতুন আলোকে দেশ ও জনগণ শান্তি ও নিশ্চয়তা আর নিরাপত্তায় দিনগুজার করুক। কোট নিরাপদ জায়গা কিন্তু কোর্টেও আইনজীবির উপর হামলা একটি জঘন্য কাজ। যার চলমান ধারাবাহিকতা কাম্য নয়। আর পরাজিত ও নিষিদ্ধ ঘোষিত দলের কর্মী এবং সমর্থক ও নেতাদের উপর হামলা এবং রাস্তাঘাটে অতর্কিত আক্রমন ও অপমান নির্যাতন কাম্য নয়। মানুষের বাড়িঘর জালিয়ে পুরিয়ে দেয়াও কাম্য নয়। তাই সরকার আশু সমাধান কল্পে ব্যবস্থা গ্রহন করবে এটাই কাম্য। একটি কথা আছে পবিত্র কালামে “তুমি যে রকম আশা করা আগে সেইরকম করে দেখাও।” হ্যা এই কথাটি মনে রেখ এবং পশ্চিমা বিশে^ এই কথাটি স্বর্ণের আইন (গোল্ডেন রোল) বলে খ্যাত।
কথায় আছে আগের আল যেদিকে যায় পিছনের আল সেদিকেই যায়। আবার এও বলে খেতের ইটা খেতেই ভাংগে। তাই এই বিষয়গুলো মনে রেখে সামনে অগ্রসর হওয়া জরুরী। সরকার প্রধান হিসেবে নিজের বিচার ও বিবেচনাবোধ কাজে লাগিয়ে সকল গঠনা নিজে জেনে এবং পর্যালোচনা করে ব্যবস্থা নেয়া অতি উত্তম।
যে আতঙ্ক মানুষের মনে দানা বেধেছে সেই আতঙ্ক দুর করা এখন সরকারের দায়িত্ব। তাই আমার অনুরোধ জাতিকে শান্তিতে বসবার করার নিশ্চয়তা ও নিরাপত্তা এবং আনন্দের অভয়ারন্য উপহার দিন। নতুবা সরকারের উদিত সূয্য নতুন রঙ্গের আভায় রাঙ্গাবে। তাই সুয্যকে তার নিজস্ব আভায় রাঙ্গাতেই ভাল লাগে এবং সেই আভায় চলতে দিন। মহান সৃষ্টিকর্তার নিকট মোনাজাত করি সকল নৈরাজ্য ও আতঙ্ক দূরীভূত হউক। শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধার হউক। আমিন॥