কসবায় বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন ভূইয়া গ্রেপ্তার

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ বীর মুক্তিযোদ্ধা কসবা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন ভূইয়াকে ঢাকার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

গত রোববার (২২ নভেম্বর) ঢাকায় নিজ বাসা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে গ্রেপ্তার করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

রুহুল আমিন ভূইয়া কসবা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে প্রার্থীও হয়েছিলেন। গণমাধ্যমের প্রতিবেদনে তাকে কসবা উপজেলা আওয়ামী লীগের নেতা হিসেবে উল্লেখ করা হয়েছে।

তবে তার গ্রেপ্তারের কারণ, কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং বর্তমানে তিনি কোথায় আছেনÑএ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published.