কসবা উপজেলা মেহারী ইউনিয়নে কৃষকদের সাথে মতবিনিময় সভা

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি॥ গত সোমবার (২২ নভেম্বর) কসবা উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল বিলের অনাবাদি জমি চাষের আওতায় আনয়নের জন্যে স্থানীয় কৃষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মেহারী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আব্দুল খালেক এর সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছামিউল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আয়শা আক্তার, উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সুব্রত গোস্বামী ও উপজেলা সমবায় কর্মকর্তা মওদুদ আহমেদ। এ সময় কৃষকদের সাথে মাঠের সমস্যা ও সমধানের সম্ভাব্য বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published.