কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবায় রপ্তানিমুখ পানিসম্পদে গর্ভ দেশ, সবার আগে বাংলাদেশ’ গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য শুভযাত্রা অনুষ্ঠিত হয়।

এর আগে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম।
ইউএনও মো. ছামিউল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা প্রাণিসম্পদ সার্জন ডা. দয়াল চন্দ্র ভোমিকের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার, কসবা প্রেসক্লাবের আহ্বায়ক আবুল খায়ের স্বপন, কসবা তফজ্জল আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, উপজেলা জামায়াতের আমির শিবলী নোমানী, কসবা পৌর বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুম খান এবং কসবা প্রেসক্লাবের সদস্য সচিব লোকমান হোসেন পলা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সোহেল রানা। এ ছাড়া খামারিদের মধ্যে বক্তব্য দেন মো. জহির উদ্দিন।
বক্তারা প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে পশুপালন, খামারিদের দক্ষতা বৃদ্ধি এবং নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় স্থানীয় খামারি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।