কসবা প্রেসক্লাবের ৭সদস্য বিশিষ্ট অর্ন্তবর্তীকালীন আহবায়ক কমিটি গঠন

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত মঙ্গলবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় কসবা প্রেসক্লাব মিলনায়তনে উপস্থিত সকল সদস্যের সম্মতিক্রমে বিশেষ সভার মাধ্যমে  কসবা প্রেসক্লাবের পূর্বের দুই কমিটি বিলুপ্তি করে ঐক্যবদ্ধভাবে সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে মো.আবুল খায়ের স্বপনকে আহবায়ক ও লোকমান হোসেন পলাকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট কসবা প্রেস ক্লাবের অর্ন্তবর্তীকালীন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যগন হলেন মো. আব্দুল হান্নান, মুন্সি রুহুল আমিন টিটু, নেপাল চন্দ্র সাহা, মো. সোহরাব হোসেন ও মো. শাখাওয়াত হোসেন। উক্ত কমিটি স্বল্প সময়ের মধ্যে গৌরব ও ঐতিহ্যের কসবা প্রেসক্লাবের দ্বি-বাষিক সাধারণ সভা অনুষ্ঠানের মাধ্যমে পরবর্তী সংগঠনের কার্যকরী কমিটি গঠন করবে।

Leave a Reply

Your email address will not be published.