কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবায় রপ্তানিমুখ পানিসম্পদে গর্ভ দেশ, সবার আগে বাংলাদেশ’ গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য শুভযাত্রা অনুষ্ঠিত হয়।ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত সোমবার (২৩ অক্টোবর) কসবা পৌর এলাকার তালতলা গ্রামের আশিক মিয়ার নবজাতক শিশু আইরিশের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে এলমান ভূঁইয়া মানবিক ফাউন্ডেশন ও মোকাদ্দস হোসেন ভূঁইয়া ফাউন্ডেশন।

দুই ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এ মানবিক কার্যক্রমের মাধ্যমে অসুস্থ নবজাতক আইরিশের চিকিৎসার জন্য পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়। এ কার্যক্রমের মধ্য দিয়ে এলমান ভূঁইয়া মানবিক ফাউন্ডেশনের ১৮তম মানবিক কাজ সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলমান ভূঁইয়া মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আশফাতুল হোসেন এলমান ভূঁইয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মো. হুমায়ুন কবীর সরকার।
এ সময় আরও উপস্থিত ছিলেন শিক্ষক নেতা মোহাম্মদ শাহাদাৎ হোসেন, আমির হোসেন সাঈদী, ব্যবসায়ী রুবেল সরকার, তরুণ মানব সেবা (ঞগঝ)-এর হাসান মাহমুদ, মোহাম্মদ তৌহিদ মিয়া, শাহ আরিফ মাহমুদ, কেফায়েত উল্লাহ, এমদাদুল ইসলাম ভূঁইয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সহায়তা প্রদান শেষে নবজাতক শিশু আইরিশের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
উপস্থিত অতিথিরা বলেন, অসহায় মানুষের বিপদে পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতার পরিচয়। সমাজের বিত্তবান ব্যক্তি ও মানবিক সংগঠনগুলো এভাবে এগিয়ে এলে অনেক অসহায় পরিবার চিকিৎসাসহ নানা সংকট মোকাবিলায় সাহস ও সহযোগিতা পাবে।
মানবিকতার এমন উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে আয়োজকরা বলেন, মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়ানোই তাঁদের মূল লক্ষ্য।