৫লাখ পর্যন্ত আমানতে টাকা কাটবেনা ব্যাংক, স্বস্তি পাবেন ক্ষুদ্র গ্রাহকরা

৫লাখ পর্যন্ত আমানতে টাকা কাটবেনা ব্যাংক, স্বস্তি পাবেন ক্ষুদ্র গ্রাহকরা

প্রশান্তি ডেক্স ॥ ব্যাংকে জমা রাখা টাকা থেকে ‘আবগারি শুল্ক’ কাটা নিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ আমানতকারীদের মধ্যে অসন্তোষ ছিল। বিশেষ করে উচ্চ মূল্যস্ফীতি, কমে যাওয়া প্রকৃত সুদহার এবং ব্যাংক খাত নিয়ে আস্থার সংকটের সময়ে এই শুল্ককে অনেকেই ‘সঞ্চয়ের ওপর বাড়তি চাপ’ হিসেবে দেখেছেন। এমন বাস্তবতায় আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ব্যাংক আমানতের ওপর আবগারি শুল্কে বড় […]

ট্রাম্প প্রশাসন বিশ্বকাপে দর্শকদের জন্য শিথিল করলো ভিসা জামানত

ট্রাম্প প্রশাসন বিশ্বকাপে দর্শকদের জন্য শিথিল করলো ভিসা জামানত

প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ বিশ্বকাপ সামনে রেখে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তথা জামানত নীতিতে বিপদে পড়েছিল বেশ কিছু দেশ। বিশেষ করে যারা টুর্নামেন্ট কোয়ালিফাই করেছিল সেসব দেশের দর্শকদের বিশ্বকাপ অনিশ্চিত হয়ে পড়ে। এসব নিয়ে বিতর্ক উঠায় শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী ফুটবল সমর্থকদের ১৫ হাজার ডলারের ভিসা জামানত শর্ত শিথিল করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এক্ষেত্রে বৈধ ম্যাচ […]

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফের জানাজায় লাখো মানুষের ঢল, ‘জয় বাংলা’ স্লোগান

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফের জানাজায় লাখো মানুষের ঢল, ‘জয় বাংলা’ স্লোগান

প্রশান্তি ডেক্স ॥ নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় তাকে শেষ শ্রদ্ধা জানাতে লাখো মানুষের ঢল নামে। গত বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১১টায় চট্টগ্রাম নগরীর জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাকে মিরসরাইয়ে নেওয়া হয়। সেখানে বাদ আসর ফজলুর রহমান […]

‘নির্ভয়া’ কান্ড ফের ঘটলো দিল্লিতে, বাসে আবারো সংঘবদ্ধ ধর্ষণ

‘নির্ভয়া’ কান্ড ফের ঘটলো দিল্লিতে, বাসে আবারো সংঘবদ্ধ ধর্ষণ

প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ ২০১২ সালে ভারতের রাজধানী দিল্লিতে বাসে নির্ভয়া নামে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা করা হয়। ওই ঘটনায় উত্তাল হয় গোটা ভারত। ওই ঘটনায় চারজনকে দেওয়া হয় মৃত্যুদন্ড। নির্ভয়া ঘটনার প্রায় ১৪ বছর পর ফের দিল্লিতে বাসে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। খবর এনডিটিভির। প্রতিবেদনে ভারতীয় গণমাধ্যমটি জানায়, গত সোমবার দিল্লির একটি […]

ঐতিহ্যের তাঁত শিল্প ফেরাতে উদ্যোগের কথা জানালেন ফখরুল কন্যা-ড. শামারুহ মির্জা

ঐতিহ্যের তাঁত শিল্প ফেরাতে উদ্যোগের কথা জানালেন ফখরুল কন্যা-ড. শামারুহ মির্জা

জসীমউদ্দিন ইতি, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁওয়ের কেশুরবাড়ী এলাকার ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে পুনরুজ্জীবিত করার আশ্বাস দিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর বড় কন্যা ডক্টর শামারুহ মির্জা। গত মঙ্গলবার (১২ মে) দুপুরে সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নের কেশুরবাড়ী তাঁতীপাড়ায় গিয়ে তিনি স্থানীয় তাঁতশিল্পীদের সঙ্গে মতবিনিময় করেন এবং […]

সংস্কৃতি মন্ত্রীর একান্ত সচিব হলেন হরিপুরের কৃতি সন্তান আল মারুফ

সংস্কৃতি মন্ত্রীর একান্ত সচিব হলেন হরিপুরের কৃতি সন্তান আল মারুফ

জসীমউদ্দিন ইতি, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ১নং গেদুরা ইউনিয়নের পাঁচঘড়িয়া গ্রামের কৃতি সন্তান ও বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৯তম ব্যাচের চৌকস কর্মকর্তা মোহাম্মদ আল মারুফ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর একান্ত সচিব (পিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন। সরকারের এই গুরুত্বপূর্ণ পদে তার নিয়োগের খবরে পুরো জেলাজুড়ে আনন্দের জোয়ার বইছে। গত […]

কসবায় বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের  বজ্রপাতে মোঃ ফাহাদ (১৫) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) দুপুরে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশের মাঠে সহপাঠীদের সঙ্গে ফুটবল খেলছিল ফাহাদ। এ সময় হঠাৎ বৈরী আবহাওয়া শুরু হলে আকস্মিক বজ্রপাতে সে গুরুতর আহত হয়ে ফুটবল […]

কোন পথে হাঁটছে সরকার

কোন পথে হাঁটছে সরকার

দুর্যোগের ক্রান্তিকালে সরকার কোন পথে হাঁটছে তা বুঝে উঠাই এখন দায়। সরলীকরণ, নম্র ও ভদ্র এবং ভালবাসার স্নোহাস্পদ আর ইতিবাচক কল্যাণকামীতায় অগ্রসর হলেও সমুহ বিপদ হাতছানি দিয়ে ডাকছে। অপরদিকে কঠোরতা এবং দমন-পীড়নের দিকে অগ্রসর হলেও সমূহ বিদপ তড়িৎ গতিতে এগুচ্ছে। এই শ্যাম রাখি না কূল রাখী ত্রাহীসম অবস্থায় আপাত দৃষ্টিতে শান্ত সরকারকে বড় বেকায়দাই পড়ে […]

তেল-গ্যাসের পর এবার বাড়ছে বিদ্যুতের দাম, এতে দিশেহারা ভোক্তারা

তেল-গ্যাসের পর এবার বাড়ছে বিদ্যুতের দাম, এতে দিশেহারা ভোক্তারা

প্রশান্তি ডেক্স॥ জ্বালানি তেল, এলপিজি’র পর এবার বিদ্যুতের দাম বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। পাইকারির পর খুচরা বিদ্যুতের দাম (গ্রাহক পর্যায়ে) বাড়ানোর  প্রস্তাব জমা দেওয়া হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে গত মঙ্গলবার (৫ মে) নর্দান ইলেক্ট্রিসিটি কোম্পানি (নেসকো) প্রথম গ্রাহক পর্যায়ে দাম বাড়ানোর আবেদন করেছে। তবে ইউনিটপ্রতি নির্দিষ্ট পরিমাণ দামের কথা উল্লেখ না করে পাইকারি দাম […]

সৌদির আকাশসীমা ব্যবহারে বাধায় হরমুজে পাহারা থামালেন ট্রাম্প

সৌদির আকাশসীমা ব্যবহারে বাধায় হরমুজে পাহারা থামালেন ট্রাম্প

প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স॥ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নিরাপত্তা দিতে পরিচালিত নৌ-অভিযানে অংশ নেওয়া মার্কিন বিমানগুলোকে রিয়াদের আকাশসীমা ব্যবহার বা দেশ থেকে উড্ডয়নের অনুমতি দেওয়া হবে না বলে যুক্তরাষ্ট্রকে জানিয়েছে সৌদি আরব। সৌদির এই আপত্তির মুখে হরমুজে বাণিজ্যিক জাহাজগুলোকে পাহারা দেওয়ার বিশেষ নৌ-অভিযান স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ এ খবর জানিয়েছে। […]