ঈদুল ফিতরে বিজিবি-বিএসএফের মিষ্টি উপহার, শুভেচ্ছা বিনিময়

ঈদুল ফিতরে বিজিবি-বিএসএফের মিষ্টি উপহার, শুভেচ্ছা বিনিময়

দিনাজপুর প্রতিনিধি ॥ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) একে অপরকে মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছে। গত শুক্রবার সকাল ১১টায় হাকিমপুরের হিলি সীমান্তের শুন্যরেখায় বিএসএফের হিলি ক্যাম্প কমান্ডার সতিশ শিং, বিজিবির হিলি আইসিপি চেকপোষ্ট কমান্ডার ইয়াসিন আলীর নিকট বিএসএফের পক্ষ থেকে মিষ্টি […]

করোনা মহামারিতেও নির্বাচন করতে চায় ইসি

করোনা মহামারিতেও নির্বাচন করতে চায় ইসি

প্রশান্তি ডেক্স ॥ করোনা মহামারি পরিস্থিতি যেমনই হোক এর মধ্যে নির্বাচন আয়োজন করার পক্ষে নির্বাচন কমিশন (ইসি)। তবে আগামী ১৯ মে কমিশন সভায় এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। গত মঙ্গলবার (১১ মে) ইসি সূত্রে এসব তথ্য জানা গেছে। কমিশনের অনানুষ্ঠানিক বৈঠক ছিল। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), ইসি সচিব, অতিরিক্ত সচিব, জাতীয় পরিচয় নিবন্ধন […]

খালেদা জিয়ার শর্তহীন মুক্তিই হবে মানবিক পদক্ষেপ; জেএসডি

খালেদা জিয়ার শর্তহীন মুক্তিই হবে মানবিক পদক্ষেপ; জেএসডি

প্রশান্তি ডেক্স ॥ জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি বলছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দীর্ঘ কারাবাস, বয়স এবং স্বাস্থ্য বিবেচনায় উন্নত চিকিৎসার প্রয়োজনে শর্তহীন মুক্তি প্রদান করাই হবে সরকারের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও মানবিক পদক্ষেপ। তার জীবন সুরক্ষার প্রশ্নে উন্নত চিকিৎসার বিষয়ে বিদেশে প্রেরণের জটিলতা অবসানে এটাই হবে সরকারের কর্তব্য।গত মঙ্গলবার এক বিবৃতিতে জেএসডি সভাপতি আ স ম […]

ঈদে বন্দিদের মোবাইলে ১৩ মিনিট কথা বলার সুযোগ, রাতে খাবেন পোলাও

ঈদে বন্দিদের মোবাইলে ১৩ মিনিট কথা বলার সুযোগ, রাতে খাবেন পোলাও

প্রশান্তি ডেক্স ॥ করোনামুক্তির প্রার্থনার মধ্য দিয়ে সারাদেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। সাধারণ মানুষের মতো ঈদের আনন্দে মেতে উঠেছে কারাবন্দিরাও। ঈদ উপলক্ষে বন্দিদের স্বজনদের সঙ্গে অতিরিক্ত তিন মিনিট কথা বলার সুযোগ দিয়েছে কারা কর্তৃপক্ষ। সাধারণ সময়ে বন্দিরা স্বজনদের সঙ্গে ১০ মিনিট করে মোবাইলে কথা বলতে পারেন। ঈদ উপলক্ষে আরো তিন মিনিট বাড়িয়ে দেওয়া হয়েছে। […]

ফিলিস্তিনিদের পাশে থাকার ইঙ্গিত মেসুত ওজিলের

ফিলিস্তিনিদের পাশে থাকার ইঙ্গিত মেসুত ওজিলের

আন্তজার্তিক ডেক্স ॥ ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ও বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮৩ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ১৭ শিশুও রয়েছে। গাজায় বহুতল ভবনসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। মসজিদুল আকসার নিয়ন্ত্রণ নিয়ে বেধে যাওয়া এই সংঘর্ষে ইসরায়েলি বাহিনী চরম বর্বরতার বিরুদ্ধে নিয়ে সারাবিশ্বে মুসলমানরা সোচ্চার হয়ে উঠেছেন।এবার তুর্কি বংশোদ্ভূত সাবেক জার্মান ফুটবলার মেসুত […]

বোনাসের দাবিতে ঈদের দিনেও সড়কে শিক্ষকরা

বোনাসের দাবিতে ঈদের দিনেও সড়কে শিক্ষকরা

প্রশান্তি ডেক্স ॥ ঈদুল ফিতরে শতভাগ উৎসব ভাতা না পাওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন এমপিওভুক্ত শিক্ষকরা। গত শুক্রবার (১৪ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা) ১০টি সংগঠনের যৌথ উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এর আগে সকালে শিক্ষকরা প্রেসক্লাবের সামনে ঈদের জামাত আদায় করতে চাইলে পুলিশ […]

শিমুলিয়া-বাংলাবাজারে জনসমুদ্র, বাড়ানো হয়েছে ফেরি

শিমুলিয়া-বাংলাবাজারে জনসমুদ্র, বাড়ানো হয়েছে ফেরি

প্রশান্তি ডেক্স ॥ ঈদ মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় আনন্দ ঈদুল ফিতর উদযাপিত হবে সারা দেশজুড়ে। কিন্তু, আনন্দ ফিকে হয়ে গেছে করোনাভাইরাস পরিস্থিতির কারণে। ভাইরাসটি দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ শঙ্কা মাথায় রেখেই এবারের ঈদ উদযাপন করা হবে। ঈদকে সামনে রেখে প্রতিবারই নাড়ির টানে বাড়ি ফেরে মানুষ। বাস, ট্রেন, লঞ্চ, মিনি বাস, ট্রাক বিভিন্নভাবে যাত্রা করলেও এবার সেই […]

লকডাউন দরকার নেই…নুরুল হক

লকডাউন দরকার নেই…নুরুল হক

প্রশান্তি ডেক্স ॥ কোনো রকমের পরিকল্পনা ছাড়াই সরকার লকডাউন দিয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদ ও ডাকসুর সাবেক ভিপি নরুল হক। সরকারের সমালোচনা করে তিনি বলেন, এক টাকার ভাড়া ছয় টাকা নিয়েছে। মানুষ লাশ হয়েছে। এ সরকার জনগণের প্রতিনিধি নয়। ভোটের মাধ্যমে ক্ষমতায় এলে জনগণের জন্য কাজ করত।গত শুক্রবার ঈদুল […]

ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে বায়তুল মোকাররমে বিক্ষোভ

ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে বায়তুল মোকাররমে বিক্ষোভ

প্রশান্তি ডেক্স ॥ ফিলিস্তিনের পশ্চিম জেরুসালেমের আল-আকসা মসজিদ চত্বরে ঢুকে ইসরায়েলি পুলিশের বেধড়ক লাঠিপেটা, কাঁদানে গ্যাস ও রাবার বুলেটে হতাহত করার প্রতিবাদে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। বায়তুল মোকাররমের উত্তর গেটে গত শুক্রবার (১৪ মে) সকাল ১১টার দিকে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর শাখা। সংগঠনের ঢাকা মহানগর উত্তরের […]

রেকর্ড সংখ্যক যানবাহন পারাপার বঙ্গবন্ধু সেতুতে

রেকর্ড সংখ্যক যানবাহন পারাপার বঙ্গবন্ধু সেতুতে

প্রশান্তি ডেক্স ॥ লকডাউনের মধ্যেও বঙ্গবন্ধু সেতু দিয়ে রেকর্ড সংখ্যক যানবাহন পারাপার হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৪১ হাজার ৬২৫টি গাড়ি সেতু দিয়ে পার হয়েছে। এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে ২ কোটি ৫৬ লাখ ১৮ হাজার ৫০০ টাকা। গত সোমবার (১০ মে) সকাল ৬টা থেকে মঙ্গলবার (১১ মে) সকাল ৬টা পযন্ত যানবাহন পারাপারের এ হিসাব […]