জসীমউদ্দিন ইতি, (ঠাকুরগাঁও) প্রতিনিধি ॥ শুরুতে এই জীবনরক্ষাকারী চিকিৎসার খবরটি সাধারণ মানুষ তেমন জানতেন না, হয়তো হাতেগোনা কিছু মানুষ জানতেন। তবে আমরা এখন প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই সাপে কাটা রোগীদের জীবন বাঁচাতে আমাদের হাসপাতাল এখন সম্পূর্ণ প্রস্তুত। কথাগুলো বলছিলেন ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমুজ্জামান। […]
কসবা ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ গত বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৪টায় কুটি শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দির থেকে বার্ষিক রথযাত্রা উদযাপিত হয়। এই উৎসবের শুরুতে মন্দির প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়, যা কুটি চৌমুহনী হয়ে কুমিল্লা-সিলেট মহাসড়কের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দিরে এসে শেষ হয়। এই আনন্দঘন রথযাত্রায় এলাকার বিপুল সংখ্যক হিন্দু ভক্ত উপস্থিত […]
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবা উপজেলার চন্ডিদার বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় উন্নতমানের শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত রোববার (১২ জুলাই ২০২৬) দুপুর ২টা ৩০ মিনিটে পাথারিয়াদ্বার এলাকায় পরিচালিত এ অভিযানে ৭৫০ পিস ভারতীয় উন্নতমানের শাড়ি জব্দ করা হয়। জব্দকৃত এসব শাড়ির আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩ […]
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি॥ কসবা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাহাপুর উত্তরপাড়ায় এডভোকেট মনোয়ার হোসেন দীপু (৩৬) নামে এক আইনজীবী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে এবার থানা পুলিশ। গত সোমবার (১৩ জুলাই ২০২৬) সকাল আনুমানি ৮টার মধ্যে এ ঘটনা ঘটে। নিহত মনোয়ার হোসেন দীপু সাহাপুর উত্তরপাড়ার বাসিন্দা মো. আলমগীর হোসেনে ছেলে। তিনি কসবা পৌর ছাত্রলীগের […]
প্রশান্তি ডেক্স॥ নরসিংদী সদর উপজেলার মাধবদীতে দুই মাস বয়সী এক শিশুর পা ভেঙ্গে দেওয়ার অভিযোগ উঠেছে তার চাচির বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত পরিবারের দুই সদস্যকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ। পারিবারিক বিরোধের জেরে উপজেলার আমদিয়া ইউনিয়নের পাইকারদী গ্রামে এ ঘটনা ঘটে বলে সামাজিক মাধ্যমে প্রচার করা হয়। এ ঘটনার ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। এটি […]
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবা পুরাতন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শ্রী কানাই লাল সাহা (৭০) গত বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে সাহাপাড়ার নিজ বাড়িতে পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ কন্যাসহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন। গত ৯ জুলাই সন্ধ্যায় কসবা পৌর কেন্দ্রীয় শ্মশান ঘাটে তাকে সৎকার করা হয়েছে। এদিকে ব্যবসায়ী শ্রী কানাই লাল সাহার মৃত্যুতে কসবা প্রেসক্লাবের […]
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত বৃহস্পতিবার (৯ জুলাই) কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নে ড্রেজিং এর মাধ্যমে কৃষি জমি ভরাট এবং পরিবেশের অপূরণীয় ক্ষতি সাধনের জন্য জনৈক রতন মিয়া (৩২) পিং আবু তাহের সাং শ্যামবাড়ী, কসবা কে ১ লাখ টাকা এবং জনৈক মো: সোহরাফ (৪২) পিং মৃত নুরুল হক সাং কনিকাড়া, নবীনগর কে ৪০ হাজার টাকা জরিমানা […]
প্রশাান্তি ডেক্স ॥ বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে সকল এনজিও ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতি আকুতি। বন্যার করাল গ্রাসে কক্সবাজার ও দক্ষিণ চট্টগ্রামের চকরিয়া, মাতারবাড়ি, পেকুয়া, রামু, উখিয়া, চন্দনাইশ, সাতকানিয়া ও লোহাগাড়ার বিস্তীর্ণ অঞ্চল আজ বিপর্যস্ত। হাজার হাজার পরিবার বানের পানিতে অবরুদ্ধ হয়ে খোলা আকাশের নিচে বা আশ্রয়কেন্দ্রে মানবেতর দিন কাটাচ্ছে। তলিয়ে গেছে ঘরবাড়ি, নষ্ট হয়েছে ফসল ও […]
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবায় পৃথক দুটি অভিযানে মোট ১০৪ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় ৬০ কেজি গাঁজাসহ দুইজন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। অপরদিকে, পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালিয়ে গেলে তার ফেলে যাওয়া আরও ৪৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গত বুধবার (৮ জুলাই) দুপুরে জেলা পুলিশের মিডিয়া উইং […]
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবায় হামলার শিকার উত্তরা ব্যাংকের গোপিনাথপুর ইউনিয়ন শাখার প্রিন্সিপাল অফিসার আরিফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আরিফুল ইসলাম জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পিংলু পূর্বপাড়া গ্রামের মো. নিজাম উদ্দিনের ছেলে। এর আগে গত সোমবার (৬ জুলাই) রাতে ব্রাহ্মণবাড়িয়ার […]