প্রশান্তি ডেক্স॥ বর্তমানে বেসরকারি মেডিক্যাল, ডেন্টাল কলেজে এমবিবিএস, বিডিএস কোর্সে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের জন্য ৫ শতাংশ মেধাবী ও অসচ্ছল কোটা চালু রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৫তম দিন গত বৃহস্পতিবার (২৫ জুন) সকালে লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। […]
প্রশান্তি ডেক্স॥ প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দার বলেছেন, হামের টিকা কেনা নিয়ে গাফিলতি আছে, এটাতো আমরা বলেই দিয়েছি। তাদের গাফিলতির জন্যই ২০২৪ সালের যে টিকার রাউন্ড, সেটা পুরোপুরি মিস করা হয়েছে। ভ্যাকসিনে কোনও প্রকিউরমেন্ট হয়নি, জন্মনিয়ন্ত্রণ পদ্ধতিতে ব্যবহৃত প্রোডাক্ট প্রকিউরমেন্ট হয়নি। এখানে গাফিলতি আছে, এটা নিঃসন্দেহে। এ জন্য কোনও তদন্ত করার দরকার নাই। […]
জসীমউদ্দিন ইতি (ঠাকুরগাঁও) প্রতিনিধি ॥ দীর্ঘ দুই বছর ধরে বন্ধ থাকার পর অবশেষে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারিভাবে পুনরায় চালু হয়েছে কুকুরে কামড়ানো রোগীদের জন্য অত্যন্ত জরুরি জলাতঙ্ক প্রতিষেধক ভ্যাকসিন (এআরভি) সরবরাহ। ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা. আব্দুস সালামের বিশেষ ও আন্তরিক উদ্যোগে এই চিকিৎসাসেবা পুনরায় চালু হওয়ায় সীমান্তঘেঁষা এই উপজেলার সাধারণ ও দরিদ্র […]
প্রশান্তি ডেক্স ॥ গাজীপুরের কালিয়াকৈরে ড্রেসম্যান লিমিটেড কারখানায় পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ শ্রমিকদের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। গত বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টার দিকে উপজেলার চন্দ্রা এলাকার ওই পোশাক কারখানায় এ ঘটনা ঘটে। কারখানার শ্রমিকেরা জানান, সকাল ১০টার দিকে শ্রমিকেরা কারখানার সরবরাহ […]
প্রশান্তি ডেক্স ॥ মিষ্টি খেতে ভালোবাসেন, কিন্তু চিনি এড়িয়ে চলতে চান? সেক্ষেত্রে চিনি ছাড়া ছানার সন্দেশ হতে পারে একটি স্বাস্থ্যকর ও সুস্বাদু বিকল্প। অল্প কয়েকটি উপকরণে ঘরেই সহজে তৈরি করা যায় এই সন্দেশ। বিশেষ করে ডায়াবেটিস রোগী বা স্বাস্থ্যসচেতনদের জন্য এটি হতে পারে দারুণ একটি মিষ্টান্ন। ছানা তৈরির পদ্ধতি : ছানা তৈরির পদ্ধতি সবার জানা। […]
প্রশান্তি ডেক্স ॥ গ্রীষ্মকাল এলেই বাজারে দেখা মেলে কাঁঠালের। সুস্বাদু এই ফল খাওয়ার পর অধিকাংশ মানুষই এর বীজ ফেলে দেন। তবে পুষ্টিবিদরা বলছেন, কাঁঠালের বীজও পুষ্টিগুণে ভরপুর এবং স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষজ্ঞদের মতে, কাঁঠালের বীজে রয়েছে পর্যাপ্ত পরিমাণ শর্করা, খাদ্যআঁশ, উদ্ভিজ্জ প্রোটিন, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম এবং বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট। এসব উপাদান শরীরের নানা […]
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর স্বজনদের কাছে টাকা চাওয়ার অভিযোগে এক সেবিকাকে (নার্স) দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার পর চাকুরী থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত শনিবার (৬ জুন) রাতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার ডাঃ মোঃ আসাদুজ্জামান ভূইয়া স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। এদিকে গত (৭ জুন) নার্সিং […]
প্রশান্তি ডেক্স ॥ হৃদরোগের চিকিৎসায় ব্যবহৃত গুরুত্বপূর্ণ চিকিৎসা-উপকরণ কার্ডিয়াক স্টেন্টের (হার্টের রিং) দাম পুননির্ধারণ করেছে ঔষধ প্রশাসন অধিদফতর (ডিজিডিএ)। নতুন সিদ্ধান্ত অনুযায়ি বহুল ব্যবহৃত কয়েক ধরনের স্টেন্টের দাম কমানো হয়েছে। গত সোমবার (৯ জুন) ডিজিডিএর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আলমগীর হোসেন সই করা এক প্রজ্ঞাপনে সংশোধিত মূল্যতালিকা প্রকাশ করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ […]
জসীমউদ্দিন ইতি, (ঠাকুরগাঁও) প্রতিনিধি ॥ ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক (ডিসি) জনাব মোহাম্মদ রফিকুল হক বলেছেন, ঠাকুরগাঁও জেলায় শিক্ষার সামগ্রিক গুণগতমান বৃদ্ধি করতে শিক্ষক, অভিভাবক ও সমাজকর্মীসহ সকলকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাই যথেষ্ট নয়, শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সহ-শিক্ষা কার্যক্রম ও নৈতিক শিক্ষার ওপর জোর দিতে হবে। গত মঙ্গলবার (৯ জুন) বিকাল ৩:৩০ […]
প্রশান্তি ডেক্স ॥ হৃদরোগ বর্তমানে বিশ্বজুড়ে মৃত্যুর অন্যতম প্রধান কারণ। বিশেষজ্ঞদের মতে, হার্ট অ্যাটাক অনেক সময় ‘হঠাৎ ঘটনা’ হিসেবে দেখা দিলেও শরীর আগে থেকেই একাধিক সতর্ক সংকেত দিতে শুরু করে। সমস্যা হলো এসব লক্ষণ অনেকেই সাধারণ ক্লান্তি, গ্যাস্ট্রিক, মানসিক চাপ বা বয়সজনিত সমস্যা ভেবে উপেক্ষা করেন। চিকিৎসকদের মতে, একাধিক লক্ষণ একসঙ্গে দেখা দিলে বা হঠাৎ […]