প্রশান্তি ডেক্স॥ ভিসা প্রত্যাখ্যানের বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, “এটা দেশের দায়। আমাদের পুরো সিস্টেমের দায়। পররাষ্ট্র মন্ত্রণালয়েরও না আমার ব্যক্তিগতভাবেও না। কারণ, পৃথিবীজুড়ে প্রচুর সুযোগ আছে। আমরা সেটা ব্যবহার করতে পারছি না নিজেদের দোষে। আপনাদেরকে এর আগেও কয়েকবার বলেছি, ভিসা যে দেয় না আমাদেরকে এ জন্য সম্পূর্ণভাবে আমরা দায়ী। আমাদের চিফ অ্যাডভাইজর […]
প্রশান্তি ডেক্স॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের রাজনীতির পাশাপাশি আর্থিক ব্যবস্থায়ও তৈরি হয়েছে অস্বাভাবিক তৎপরতা। ভোটের দিন যত ঘনিয়ে আসছে, ততই ব্যাংকিং ব্যবস্থার বাইরে নগদ টাকার প্রবাহ দ্রুত বাড়ছে। নির্বাচনি প্রচার, কর্মী ব্যবস্থাপনা ও মাঠপর্যায়ের নানা খরচ মেটাতে প্রার্থীদের বড় একটি অংশ ব্যাংক থেকে নগদ অর্থ উত্তোলনের পথে হাঁটছেন যার প্রতিফলন স্পষ্টভাবে দেখা যাচ্ছে […]
প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স॥ বিশ্ব অর্থনীতির ধীরগতি আর ভোক্তা ব্যয়ের চাপের মুখে যুক্তরাষ্ট্র ধীরে ধীরে সারা দুনিয়া থেকে পোশাক কেনা কমিয়ে দিচ্ছে। বড় বাজার হিসেবে পরিচিত দেশটি ২০২৫ সালে আমদানির লাগাম টেনেছে প্রায় সব রফতানিকারক দেশের ক্ষেত্রেই। তবে এই সামগ্রিক মন্দার ভিড়েও একটি দেশ ব্যতিক্রম হয়ে উঠেছে বাংলাদেশ। বিশ্বজুড়ে পোশাক আমদানিতে কাটছাঁট করলেও যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি […]
প্রশান্তি ডেক্স॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের প্রধান দুই রাজনৈতিক দল—বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামী—তাদের নির্বাচনি ইশতেহারে অর্থনীতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। রাজনৈতিক অঙ্গনের দীর্ঘ অস্থিরতা ও চলমান অর্থনৈতিক চাপের প্রেক্ষাপটে ভোটারদের সামনে অর্থনৈতিক পুনরুদ্ধার ও ভবিষ্যৎ প্রবৃদ্ধির স্বপ্ন তুলে ধরতেই এই কৌশল নিয়েছে দল দুটি। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রধান এই […]
প্রশান্তি ডেক্স॥ বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) আরব আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠান ডিপিওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শ্রমিক-কর্মচারীদের কর্মবিরতিতে ছয় দিন অচল অবস্থায় ছিল বন্দর। এতে বন্দরের জেটি, টার্মিনাল, শেড ও ইয়ার্ডে পণ্যবাহী কনটেইনার জমে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। লোকসান গুনতে হয়েছে ব্যবসায়ীদের। তবে সবশেষ বন্দরে লাগাতার কর্মবিরতি দুই দিনের জন্য স্থগিত করেছে চট্টগ্রাম বন্দর […]
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এবং বাংলাদেশ সাস্টেইনেবল রিকভারি, ইমার্জেন্সি প্রিপেয়ার্ডনেস অ্যান্ড রেসপন্স প্রজেক্ট (বি-স্ট্রং)-এর আওতায় উন্নত মানের বীজ উৎপাদন ও সংরক্ষণ ও বিতরণের লক্ষ্যে ধান, গম, মটর, সরিষা ও পেঁয়াজ বীজ উৎপাদন প্রদর্শনী স্থাপন করা হয়েছে। বি-স্ট্রং প্রকল্পের সুনির্দিষ্ট শর্তাবলী অনুসরণ করে উপজেলার বায়েক ইউনিয়নের বায়েক গ্রামে সীড ভিলেজ […]
প্রশান্তি ডেক্স ॥ জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) রাজস্বনীতি ও রাজস্ব ব্যবস্থাপনা এই দুই ভাগে বিভক্ত করার বহুল আলোচিত উদ্যোগ অন্তবর্তী সরকারের আমলেই কার্যত থমকে যাচ্ছে। আইনি ও প্রক্রিয়াগত জটিলতা, প্রশাসন ক্যাডারের বিরোধিতা, এনবিআরের ভেতরে আন্দোলন, কর্মকর্তাদের শাস্তি এবং রাজস্ব আদায়ে নেতিবাচক প্রভাব সব মিলিয়ে এই কাঠামোগত সংস্কার এখন গভীর অনিশ্চয়তায়। অধ্যাদেশ জারির পরও প্রয়োজনীয় বিধি-বিধান […]
প্রশান্তি ডেক্স॥ চলতি ২০২৫-২৬ অর্থবছরে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। চলতি বছরের জুলাই মাস থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে দেশে মোট ১ হাজার ৯৯৩ কোটি ৯০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২১ দশমিক ৭ শতাংশ বেশি। আর ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে […]
প্রশান্তি ডেক্স ॥ জাতীয় সঞ্চয়পত্র দীর্ঘদিন ধরেই মধ্যবিত্ত, অবসরপ্রাপ্ত ও সীমিত আয়ের মানুষের জন্য নিরাপদ বিনিয়োগের অন্যতম ভরসা। ব্যাংকে সুদের হার কম থাকায় অনেকেই মাসিক খরচ চালাতে সঞ্চয়পত্রের মুনাফার ওপর নির্ভর করেন। কিন্তু চলতি বছরের শুরুতেই কোনও ঘোষণা বা প্রজ্ঞাপন ছাড়াই সঞ্চয়পত্রে উৎসে কর বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর হওয়ায় সেই নির্ভরতার জায়গায় নতুন করে অনিশ্চয়তা তৈরি […]
প্রশান্তি ডেক্স ॥ চট্টগ্রাম বন্দরের কনটেইনার জট নিরসন, নিরাপত্তা ঝুঁকি কমানো এবং বন্দরের কার্যক্ষমতা বাড়াতে স্মরণকালের সর্ববৃহৎ পণ্য নিলাম সম্পন্ন করেছে কাস্টমস হাউস, চট্টগ্রাম। জাতীয় রাজস্ব বোর্ডের তত্ত্বাবধানে দীর্ঘদিন অখালাসকৃত প্রায় ২৮০০ টন পণ্য নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এনবিআর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন […]