প্রধানমন্ত্রীর জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

ভজন শংকর আচার্য্য,কসবা  (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে ৭৮০ কেজি বিখ্যাত ‘কিউ জাতের আনারস’ পাঠিয়েছেন। গত বুধবার (২৯ জুলাই)  দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ১০০টি বক্সে প্যাকেটজাত এসব আনারস বাংলাদেশে পৌঁছায়। জানা গেছে, ১০০টি বক্সে মোট ৬২০টি কিউ জাতের আনারস পাঠানো হয়েছে। […]

শিক্ষার্থীদের মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগ; ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মাঝে ১৫ হাজার গাছের চারা বিতরণ

শিক্ষার্থীদের মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগ; ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মাঝে ১৫ হাজার গাছের চারা বিতরণ

জসীমউদ্দিন ইতি, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ বাংলাদেশ সরকারের পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপনের জাতীয় কর্মসূচির আলোকে ও শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণে দায়িত্বশীলতা, জলবায়ু সচেতনতা এবং বৃক্ষরোপনের অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মাঝে ১৫ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে। আজ সোমবার (২৭শে জুলাই) দিনব্যাপি জেলার প্রায় অর্ধশতাধিক বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে এই গাছের চারা বিতরণ […]

শেখ হাসিনা ফিরলে আইনের বাইরে সরকার কিছু করবেনা: আইনমন্ত্রী

শেখ হাসিনা ফিরলে আইনের বাইরে সরকার কিছু করবেনা: আইনমন্ত্রী

প্রশান্তি ডেক্স॥ শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘তিনি যদি দেশে ফিরতে চান, তাহলে এবারে সরকার আইনি যা যা করণীয়, তা করবে। উনি (শেখ হাসিনা) বলেছেন, উনি নিজেই আসবেন। নিজে এলে তো ভালো। তিনি দেশে এলে আসবেন, আদালতের মুখোমুখি হবেন। এখানে আইনের বাইরে সরকার কিছু করবে না।’ […]

চীনের বলয়ে এখন বাংলাদেশ

চীনের বলয়ে এখন বাংলাদেশ

প্রশান্তি ডেক্স॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর দেশের পররাষ্ট্রনীতি নতুন মোড় নিয়েছে। সরকারের তরফে বারবারই বলা হচ্ছে, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পররাষ্ট্রনীতি ‘সবার আগে বাংলাদেশ’ বা ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণ করা হবে। অর্থনৈতিক টালমাটাল অবস্থার মাঝে দেশে এখন ৯২ শতাংশ বিনিয়োগ চীনের। এছাড়া মেগা প্রকল্পে আরও সহযোগিতার প্রতিশ্রুতি […]

নাতি-নাতনিদের দেখাশোনা বাড়াতে পারে আয়ু তবে আছে শর্ত

নাতি-নাতনিদের দেখাশোনা বাড়াতে পারে আয়ু তবে আছে শর্ত

প্রশান্তি ডেক্স॥ নাতি-নাতনিদের লালন-পালনে সক্রিয় ভূমিকা রাখা প্রবীণদের দীর্ঘায়ু অর্জনে সাহায্য করতে পারে। বিজ্ঞানে একে বলা হয় গ্র্যান্ডমাদার হাইপোথিসিস বা দাদি-নানি তত্ত্ব। বিবর্তনীয় এই তত্ত্ব অনুযায়ী, প্রাচীনকালে বয়স্ক নারীরা নাতি-নাতনিদের বড় করতে ও খাবার জোগাতে সাহায্য করতেন, যা তাদের কন্যাদের আরও সন্তান নেওয়ার সুযোগ করে দিত। ফলে যত্নশীল ও দীর্ঘজীবী নারীদের জিন নতুন প্রজন্মে সঞ্চারিত […]

হাতকড়া নববধূর চুড়ির মতো…কাদের সিদ্দিকী

হাতকড়া নববধূর চুড়ির মতো…কাদের সিদ্দিকী

প্রশান্তি ডেক্স॥ মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখানোর পর আবদুল লতিফ সিদ্দিকীকে হাতকড়া পরানোর বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন তার ছোট ভাই কাদের সিদ্দিকী। গত বৃহস্পতিবার (৩০ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। হাতকড়া প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন, ‘‘এ নিয়ে কোনও কথা বলার নেই। এটা সরকার বুঝবে। আমাদের হাতে বহুবার হাতকড়া পড়েছে। […]

কাঁচামরিচের কেজি ৪০০ ছুঁইছুঁই

কাঁচামরিচের কেজি ৪০০ ছুঁইছুঁই

প্রশান্তি ডেক্স॥ শ্রাবণের টানা বর্ষণ ও দেশের বিভিন্ন জেলায় জলাবদ্ধতার প্রভাবে রাজধানীর বাজারে কাঁচা মরিচের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। বাজারভেদে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৩৪০ থেকে ৪০০ টাকায়। তবে বিভিন্ন বাজারে একসঙ্গে এক কেজি কিনলে ৩০০ থেকে ৩৫০ টাকায় পাওয়া যাচ্ছে। গত বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এ চিত্র দেখা গেছে। মাত্র […]

ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর’র রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর’র রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

প্রশান্তি ডেক্স॥ মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে দেখতে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেছেন ঢাকায় সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। গত শুক্রবার (৩১ জুলাই) সকাল ১১টা ৫৫ মিনিটে ১১ সদস্যের প্রতিনিধি দল কক্সবাজার বিমানবন্দরে পৌঁছে সরাসরি উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরের […]

মানসম্মত শিক্ষা, পেশাগত মর্যাদা ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা: ঠাকুরগাঁওয়ে শিক্ষক ফোরামের নতুন পথচলা

মানসম্মত শিক্ষা, পেশাগত মর্যাদা ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা: ঠাকুরগাঁওয়ে শিক্ষক ফোরামের নতুন পথচলা

জসীমউদ্দিন ইতি, ঠাকুরগাঁও প্রতিনিধি॥ একটি জাতির সার্বিক অগ্রগতির মূল চালিকাশক্তি হলো শিক্ষা। আর সেই মানসম্মত শিক্ষার মূল ভিত্তি রচিত হয় মাধ্যমিক পর্যায়ে। বাংলাদেশে মাধ্যমিক শিক্ষার সিংহভাগ দায়িত্ব বহন করে আসছে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলো। প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহরের গন্ডি পর্যন্ত কোটি কোটি শিক্ষার্থীর ভবিষ্যতের আলো জ্বালানোর পেছনে যেসব প্রধান শিক্ষক দিনরাত শ্রম দিয়ে যাচ্ছেন, […]

আত্ম কর্মসংস্থানের লক্ষ্যে অসহায় পরিবারের মাঝে জামায়াতের সেলাই মেশিন বিতরণ

আত্ম কর্মসংস্থানের লক্ষ্যে অসহায় পরিবারের মাঝে জামায়াতের সেলাই মেশিন বিতরণ

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িা) প্রতিনিধি ॥ গত সোমবার (২৭ জুলাই) আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও অসহায় পরিবারের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী  উত্তরের প্রচার-মিডিয়া  সম্পাদক আতাউর রহমান সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আখাউড়া উপজেলা জামায়াতের আমির ইকবাল হোসেন ভূঁইয়া এবং সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের […]

1 … 26 27 28 29 30 … 957