গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ফিরছে সংবিধানে

গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ফিরছে সংবিধানে

প্রশান্তি ডেক্স ॥ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপসহ বেশ কিছু বিষয় পরিবর্তন করে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল খারিজ করে দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। এর ফলে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও গণভোটের বিধান পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায় বহাল রইলো বলে জানিয়েছেন আইনজীবীরা। গত বৃহস্পতিবার (৯ জুলাই) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের […]

বিনিয়োগে ঘানা-উগান্ডার চেয়েও বাংলাদেশ পিছিয়ে

বিনিয়োগে ঘানা-উগান্ডার চেয়েও বাংলাদেশ পিছিয়ে

প্রশান্তি ডেক্স ॥ দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি এবং ৫০০ বিলিয়ন ডলারের বেশি জিডিপি থাকা সত্ত্বেও সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণে আফ্রিকার তুলনামূলক ছোট অর্থনীতির দেশ উগান্ডা, ঘানা এবং ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) চেয়েও পিছিয়ে রয়েছে বাংলাদেশ। ২০২৫ সালে এফডিআই প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করলেও মোট বিনিয়োগের পরিমাণ এখনও প্রত্যাশার তুলনায় অনেক কম […]

২০হাজার কোটি টাকার প্রি-ফাইন্যান্স; বন্ধ শিল্পকারখানা চালুর জন্য

২০হাজার কোটি টাকার প্রি-ফাইন্যান্স; বন্ধ শিল্পকারখানা চালুর জন্য

প্রশান্তি ডেক্স ॥ বন্ধ হয়ে যাওয়া এবং মূলধনের সংকটে উৎপাদন কার্যক্রম চালাতে না পারা বৃহৎ শিল্প ও সেবা খাতের প্রতিষ্ঠানগুলোকে পুনরায় সচল করতে ২০ হাজার কোটি টাকার আবর্তনশীল (রিভলভিং) প্রি-ফাইন্যান্স স্কিম পরিচালনার পূর্ণাঙ্গ নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। গত মঙ্গলবার (৭ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি ডিপার্টমেন্ট-৩ (বিআরপিডি-৩) দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা […]

ইংলিশ মিডিয়াম শিক্ষার্থীদের জন্য ঢাবির ভর্তি পরিক্ষায় আলাদা প্রশ্নপত্র

ইংলিশ মিডিয়াম শিক্ষার্থীদের জন্য ঢাবির ভর্তি পরিক্ষায় আলাদা প্রশ্নপত্র

প্র্রশান্তি ডেক্স ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য আলাদা প্রশ্নপত্র চালুর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একইসঙ্গে লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের মানোন্নয়নে প্রতি চারটি উত্তরপত্রের জন্য একজন অতিরিক্ত পরীক্ষক নিয়োগেরও নীতিগত সিদ্ধান্ত হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে গত মঙ্গলবার (৮ জুলাই) উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি-সংক্রান্ত এক বৈঠকে এ সিদ্ধান্ত […]

কসবায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত

কসবায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত সোমবার (৬ জুলাই) সকাল দশটায় নানা আয়োজনের মধ্য দিয়ে  কসবা উপজেলায় পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কসবা কার্যালয়ের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং বৃক্ষের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। সকালে উপজেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি […]

চলতি বছরে ছয় মাসে দেশে কারা হেফাজতে মৃত্যু হয়েছে ৬১ জনের…আসক

চলতি বছরে ছয় মাসে দেশে কারা হেফাজতে মৃত্যু হয়েছে ৬১ জনের…আসক

প্রশান্তি ডেক্স ॥ চলতি বছরের প্রথম ছয় মাসে দেশের বিভিন্ন কারাগারে কারা হেফাজতে ৬১ জনের মৃত্যু হয়েছে। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) সংকলিত তথ্য থেকে এই চিত্র উঠে এসেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে মৃত্যুবরণকারীদের মধ্যে ৩৭ জন ছিলেন বিচারাধীন (আন্ডার-ট্রায়াল) বন্দি এবং ২৪ জন দন্ডপ্রাপ্ত বন্দি। বিভাগভিত্তিক […]

এনসিপির সমাবেশে হামলায় প্রশাসন জড়িত…জামায়াত

এনসিপির সমাবেশে হামলায় প্রশাসন জড়িত…জামায়াত

প্রশান্তি ডেক্স ॥ সাভারের তারাপুর ঈদগাহ মাঠ এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা পরবর্তী সমাবেশে যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তা অত্যন্ত নিন্দনীয়, উদ্বেগজনক ও ন্যক্কারজনক আখ্যা দিয়ে অপরাধীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে দলটির অভিযোগ, এনসিপির সমাবেশে হামলায় প্রশাসন জড়িত।  গত সোমবার (৭ জুলাই) দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক […]

শাহজালালে মানব পাচার ও চোরাচালানে ‘ভেতরের লোক’ জড়িত; শঙ্কায় নিরাপত্তা

শাহজালালে মানব পাচার ও চোরাচালানে ‘ভেতরের লোক’ জড়িত; শঙ্কায় নিরাপত্তা

প্রশান্তি ডেক্স ॥ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে ঘিরে আবারও শক্তিশালী হয়ে উঠেছে চোরাকারবারি মাফিয়া চক্র। অতি সম্প্রতি বিমানবন্দর থেকে প্রায় ১০০ কোটি টাকার স্বর্ণ জব্দ, জাল ভিসায় একযোগে ৭৬ জনকে মালয়েশিয়ায় পাচারের চেষ্টা এবং কার্গো ভিলেজ থেকে ৪ হাজার কেজি মালামাল বিনা শুল্কে বের করে নেওয়ার মতো একের পর এক চাঞ্চল্যকর অপরাধের ঘটনা ঘটেছে। বিমানবন্দর […]

চট্টগ্রাম বন্দরে চোরা চালানের ২৫০ কনটেইনার গায়েব

চট্টগ্রাম বন্দরে চোরা চালানের ২৫০ কনটেইনার গায়েব

প্রশান্তি ডেক্স ॥ দেশের অন্যতম কঠোর কার্গো ক্লিয়ারেন্স ব্যবস্থা থাকা সত্ত্বেও চট্টগ্রাম বন্দরে কাস্টমস অপরাধের সন্দেহে চিহ্নিত অন্তত ২৫০টি উচ্চ ঝুঁকিপূর্ণ আমদানি কনটেইনারের হদিস পাওয়া যাচ্ছে না। বন্দরে চার বছর ধরে ‘লক’ অবস্থায় পড়ে থাকা এসব কনটেইনার বিভিন্ন সময়ে গায়েব হয়ে গেছে বলছে কাস্টমস। এ নিয়ে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস ও চট্টগ্রাম বন্দর […]

দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে ঢাবির শিক্ষার্থীরা… প্রধানমন্ত্রী

দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে ঢাবির শিক্ষার্থীরা… প্রধানমন্ত্রী

প্রশান্তি ডেক্স॥ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, স্বৈরাচার ও ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থানসহ দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়কে নতুন কর্মপন্থা নির্ধারণ করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত  মঙ্গলবার (৩০ জুন) দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত উপমহাদেশের অন্যতম […]

1 … 32 33 34 35 36 … 957