প্রশান্তি ডেক্স ॥ গত ১৭ এপ্রিল ছিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে অনবদ্য দিন। একাত্তরের এই দিনে স্বাধীন বাংলাদেশ সরকারের শপথ গ্রহণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ ও সরকার পরিচালনা প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়। মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। পরে […]
প্রশান্তি ডেক্স॥ মধ্যপ্রাচ্যে ইরান এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটের মধ্যে চলমান সংঘাত বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজারে নতুন করে অস্থিরতা সৃষ্টি করেছে। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই সংঘাতের জেরে পারস্য উপসাগর অঞ্চলের সামুদ্রিক নিরাপত্তা হুমকির মুখে পড়েছে এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি বাংলাদেশের […]
প্রশান্তি ডেক্স॥ সংসদে উত্তেজিত হাসনাত আব্দুল্লাহকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ‘এত অসহিষ্ণু হলে চলবে না মিস্টার আব্দুল্লাহ। দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট। এখানে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, শুনতে হবে। আর মৌখিক কথাবার্তার স্কোপ খুবই কম। নোটিশ দেবেন, উইল অ্যাডজিকিউটেড অন দ্য নোটিশেস। এখন প্রশ্ন হলো, আইনমন্ত্রী যে কথাটি বলেছেন, এটি […]
প্রশান্তি ডেক্স॥ জ্বালানি সরবরাহে টানাপড়েনের কারণে শহরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকলেও গ্রামে লোডশেডিং বাড়ানো হচ্ছে। একদিকে যেমন গ্রীষ্মের তাপপ্রবাহ বাড়ছে, অপরদিকে লোডশেডিংও বৃদ্ধির অভিযোগ পাওয়া যাচ্ছে। কোনও কোনও এলাকায় দিনে চার থেকে পাঁচ ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। গত কয়েক বছর ধরে লোডশেডিং কম হলেও এবার লোডশেডিং বাড়বে এবং মানুষকে এই পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে […]
প্রশান্তি ডেক্স॥ তেল পাবে কি নাকি পাবে না সেই অনিশ্চয়তা নিয়ে মতিঝিলের মেঘনা পেট্রোল পাম্পের দীর্ঘ লাইনে প্রায় আড়াই ঘণ্টা ধরে অপেক্ষা করছেন প্রাইভেটকার চালক রেদোয়ান আহমেদ (৩৮)। তিন দিন আগে বিজয় সরণি এলাকার ট্রাস্ট ফিলিং স্টেশনে প্রায় চার ঘণ্টা অপেক্ষা করেও তেল পাননি তিনি। পরে অন্য আরেক পাম্প থেকে তেল সংগ্রহ করে বাসায় ফিরেছেন। […]
প্রশান্তি ডেক্স॥ নোয়াখালী সদর উপজেলায় জমির মালিকানা দাবি করে চাঁদা না দেওয়ায় যুবদল নেতার হামলায় আহত বৃদ্ধ মো. আবদুল হাই (৭৫) মারা গেছেন। গত বৃহস্পতিবার (০৯ এপ্রিল) বেলা ১১টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে গত মঙ্গলবার (৭ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার নোয়ান্নই ইউনিয়নের ইসলামগঞ্জ মধ্য বাজারে হামলায় আবদুল হাইসহ […]
প্রশান্তি ডেক্স॥ প্রয়োজনীয় গ্যাসের অভাবে দেশে একের পর এক সার কারখানা বন্ধ হয়েছে। এমনকি, মধ্যপ্রাচ্য থেকে সার আমদানি করা যাচ্ছে না। এমন পরিস্থিতিতে আরও খারাপ খবর দিলেন শিল্প সচিব ওবায়দুর রহমান। আসন্ন মৌসুমের প্রয়োজনীয় সার সরকারের কাছে নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি […]
প্রশান্তি ডেক্স॥ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকেন্দ্রিক মানবপাচারের একটি বড় সিন্ডিকেটের সন্ধান পেয়েছে গোয়েন্দারা। সিভিল এভিয়েশন, পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ও বিভিন্ন এয়ারলাইন্সের কর্মকর্তাদের সমন্বয়ে গড়ে ওঠা এই চক্রে অন্তত ২৫-৩০ জন জড়িত বলে তথ্য মিলেছে। গোয়েন্দা সূত্র জানায়, দীর্ঘদিন ধরে বিমানবন্দরের ভেতরে কর্মরত সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কিছু কর্মকর্তা ‘বডি কন্ট্রাক্ট’-এর নামে অর্থের বিনিময়ে যাত্রীদের অবৈধভাবে বিদেশে […]
প্রশান্তি ডেক্স॥ বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান দুই উৎস পণ্য রফতানি ও প্রবাসী আয় (রেমিট্যান্স)। তবে গত একবছরে এই দুই খাতের সম্মিলিত চিত্রে দেখা গেছে ভিন্নধর্মী প্রবণতা। প্রবাসী আয়ে ইতিবাচক ধারা অব্যাহত থাকলেও রফতানি আয়ের বড় পতনের কারণে দেশে আসা মোট বৈদেশিক মুদ্রা কমেছে ৫ বিলিয়ন ডলার। ২০২৪ সালের মার্চ থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত […]
প্রশান্তি ডেক্স॥ জন্মের পর থেকেই ঠান্ডাজনিত রোগে ভুগছিল পাবনার বেড়া উপজেলার ইয়াকুব আলীর মেয়ে নেহা। বয়স দুই মাস। গত রোজার ঈদের দিন তার শরীরে হাম দেখা দেয়। তারপর ২৩ মার্চ রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। শিশু বিভাগের ২৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসা চলছিল। গত মঙ্গলবার (০৭ এপ্রিল) শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে […]