আমার ক্ষমতার কোন সীমাবদ্ধতা নেই…ট্রাম্প

আমার ক্ষমতার কোন সীমাবদ্ধতা নেই…ট্রাম্প

প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স॥ ইরান যুদ্ধ মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তার ক্ষমতা প্রয়োগের সীমাবদ্ধতাকে প্রকাশ করে দিয়েছে এমন দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওস শোতে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জোর দিয়ে বলেছেন, তিনি এখনও বিশ্বাস করেন তার ক্ষমতার ‘কোনও সীমাবদ্ধতা নেই’। ইরান যুদ্ধের শুরুতে ট্রাম্প ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ দাবি করেছিলেন। তবে শেষ পর্যন্ত যুদ্ধের অবসান […]

হরমুজ খুলতেই কমলো তেলের দাম

হরমুজ খুলতেই কমলো তেলের দাম

প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর তেলবাহী জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে। বাজারে তেলের সরবরাহ বাড়ার সম্ভাবনার ইঙ্গিতেই এই পতন দেখা গেছে। গত শুক্রবার (১৯ জুন) জিএমটি সময় ০১:৪৬ পর্যন্ত ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ৫৪ সেন্ট বা ০ দশমিক ৬৮ […]

আন্তর্জাতিক বাজারে কমেছে জ্বালানি তেলের দাম, কবে কমবে দেশের বাজারে?

আন্তর্জাতিক বাজারে কমেছে জ্বালানি তেলের দাম, কবে কমবে দেশের বাজারে?

প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ আন্তর্জাতিক বাজারে গত একমাসে উল্লেখযোগ্য পরিমাণে কমেছে জ্বালানি তেলের দাম। গত মে মাসে গড়ে বিশ্ববাজারে অশোধিত জ্বালানি তেলের দাম কমেছে ব্যারেল প্রতি ১৮ ডলার। ইরান-যুক্তরাষ্ট্রর মধ্যে চুক্তি সইয়ের পর ধারণা করা হচ্ছে জ্বালানি তেলের দাম আরও কমবে। প্রশ্ন উঠেছে, আন্তর্জাতিক বাজারে তো দাম কমলো, এখন দেশের বাজারে কী হবে? সরকারের তরফ […]

বন্দুকধারীদের হামলায় নাইজারের বিমান বন্ধরে নিহত ৩৫

বন্দুকধারীদের হামলায় নাইজারের বিমান বন্ধরে নিহত ৩৫

প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ নাইজারের রাজধানী নিয়ামেতে অবস্থিত দেশটির বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলায় ৩৫ জন নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার সংঘটিত এই হামলার দায় স্বীকার করেছে আল-কায়েদা সংশ্লিষ্ট সংগঠন জামা’আত নুসরাত আল-ইসলাম ওয়াল-মুসলিমিন (জেএনআইএম)। গত পাঁচ মাসেরও কম সময়ের মধ্যে একই বিমানবন্দরে এটি দ্বিতীয় হামলা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। মুসলিম অধ্যুষিত দেশটির বাসিন্দারা জানিয়েছেন, […]

ঠাকুরগাঁওয়ের হরিপুরে গভীর রাতে শিশুসহ ১১জনকে পুশইনের চেষ্টা: বিজিবি ও জনতার তৎপরতায় প্রতিহত

ঠাকুরগাঁওয়ের হরিপুরে গভীর রাতে শিশুসহ ১১জনকে পুশইনের চেষ্টা: বিজিবি ও জনতার তৎপরতায় প্রতিহত

জসীমউদ্দিন ইতি, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ৫ নং হরিপুর ইউনিয়নের দক্ষিণ বালিহাড়া সীমান্ত এলাকায় রাতের আঁধারে শিশুসহ ১১ জনকে বাংলাদেশে পুশইন (অনুপ্রবেশ) করানোর চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে স্থানীয় সাধারণ জনগণ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর নজরদারি ও তৎপরতায় অনুপ্রবেশের এই চেষ্টা প্রতিহত করার প্রক্রিয়া চলছে। স্থানীয় সূত্রে জানা গেছে, […]

বেনাপোল দিয়ে গাড়িতে আসছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় নতুন হাইকমিশনার

বেনাপোল দিয়ে গাড়িতে আসছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় নতুন হাইকমিশনার

প্রশাান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ঢাকাস্থ হাইকমিশনে যোগ দিতে বাংলাদেশে প্রবেশ করেছেন। নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার সড়কপথে বাংলাদেশে এলেন। গত শুক্রবার (১২ জুন) দুপুর ১২টার দিকে যশোরের শার্শা উপজেলার বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ও তার সহধর্মিণী মৃনাল ত্রিবেদী বাংলাদেশে আগমন করেন। এ সময় বেনাপোল স্থলবন্দরে […]

বিনিয়োগ বৃদ্ধি ও বাজেট অগ্রাধিকারে চার প্রাধান্য

বিনিয়োগ বৃদ্ধি ও বাজেট অগ্রাধিকারে চার প্রাধান্য

প্রশান্তি ডেক্স ॥ বিনিয়োগ বৃদ্ধিতে এবং বাজেটের অগ্রাধিকার নির্ধারণ ও বাস্তবায়নে সরকার নীতিগতভাবে ৪টি বিষয় প্রধান বিবেচনায় রাখছে। গত বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে একথা জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। চারটি বিবেচনা হচ্ছে ভ্যালু ফর মানি  অর্থাৎ সীমিত সম্পদের সর্বোত্তম সদ্ব্যবহার, রিটার্ন অন ইনভেস্টমেন্ট অর্থাৎ জনগণের সম্পদ যেসব প্রকল্পে বিনিয়োজিত […]

সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার

সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার

প্রশান্তি ডেক্স ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়াকামালপুর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ঠেলে পাঠানো বৃদ্ধ নিজের পরিচয় দিয়েছেন বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির কাছে। তাকে ভিডিওতে দেখে চিনতে পেরেছেন পরিবারের সদস্যরাও। ওই বৃদ্ধের নাম ষষ্টি চন্দ্র বর্মন (৬৮)। তার বাড়ি রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলার চাঁন্দলাই গ্রামে। গত বৃহস্পতিবার (১১ জুন) সকালে শূন্যরেখা থেকে তাকে উদ্ধার […]

ট্রাম্পের সিদ্ধান্তে বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

ট্রাম্পের সিদ্ধান্তে বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ ইরানে হামলার পরিকল্পনা বাতিল করেছেন বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেওয়ার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। গ্রিনিচ মান সময় (জিএমটি) ১৭৩৮ পর্যন্ত ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ব্যারেলপ্রতি ৩ দশমিক ৩৭ ডলার বা ৩ দশমিক ৬ শতাংশ কমে ৮৯ দশমিক ৭৩ ডলারে […]

হরমুজ বন্ধ করলো ইরান, অস্বীকার যুক্তরাষ্ট্রের

হরমুজ বন্ধ করলো ইরান, অস্বীকার যুক্তরাষ্ট্রের

প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ তেলবাহী ট্যাংকার ও বাণিজ্যিক জাহাজসহ হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ ঘোষণা করেছে ইরানের শীর্ষ যৌথ সামরিক কমান্ড। গত বৃহস্পতিবার (১১ জুন) দেওয়া ঘোষণায় বলা হয়, হরমুজ প্রণালি দিয়ে কোনও জাহাজ চলাচলের চেষ্টা করলে সেটিকে লক্ষ্য করে গুলি চালানো হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। তবে হরমুজ প্রণালি বন্ধের এই ইরানি […]

1 5 6 7 8 9 316