প্রশান্তি ডেক্স ॥ অপরিশোধিত তেলের সংকটে পড়েছে দেশের একমাত্র সরকারি জ্বালানি তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল)। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর হরমুজ প্রণালিতে অচল অবস্থা বিরাজ করায় দেশে আসছে না অপরিশোধিত তেলের চালান। এতদিন মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে অপরিশোধিত তেল এনে পরিশোধন করা হলেও গত এক মাসেও আসেনি কোনও তেল। যে কারণে অপরিশোধিত […]
প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বর্তমানে কার্যত অবরুদ্ধ অবস্থায় রয়েছে। এর ফলে বিশ্ব অর্থনীতির ওপর চাপ আরও ঘনীভূত হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন (ইউএনসিটিএডি)। গত বুধবার সংস্থাটির প্রকাশিত এক মূল্যায়ন প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বব্যাপী জ্বালানি বাণিজ্যের অন্যতম প্রধান এই নৌপথে জাহাজ চলাচল প্রায় স্থবির […]
প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ যুক্তরাষ্ট্র যদি ইরানে কোনও ধরনের স্থল অভিযান চালায়, তবে তা মোকাবিলায় ৭০ লাখ ইরানি নাগরিক অস্ত্র হাতে তুলে নিতে প্রস্তুত বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি করেন। মোহাম্মদ বাঘের গালিবাফকে দীর্ঘকাল ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনার অংশীদার […]
প্রশান্তি ডেক্স ॥ ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারি কর্মচারীদের জনবল সংক্রান্ত হালনাগাদ তথ্য অনুযায়ী, দেশে চার লাখ ৬৮ হাজার ২২০টি সরকারি কর্মকর্তা-কর্মচারীর পদ শূন্য রয়েছে। আর মোট ১৪ লাখ ৫০ হাজার ৮৯১ জন সরকারি চাকরিতে কর্মরত রয়েছেন। গত বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলামের প্রশ্নের জবাবে […]
প্রশান্তি ডেক্স ॥ বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থার গুণগত মানোন্নয়ন ও আন্তর্জাতিক র্যাঙ্কিং উন্নয়নে সহযোগিতা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে ব্রিটিশ কাউন্সিল। গত বৃহস্পতিবার (২ এপ্রিল) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের একটি প্রতিনিধিদল এই আগ্রহের কথা জানায়। ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বসের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল […]
প্রশান্তি ডেক্স ॥ রাজধানীর ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে ঢাকা শহরের বেশ কিছু এলাকায় একযোগে অভিযান শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গত বুধবার (১ এপ্রিল) সকাল থেকে শুরু হওয়া পাঁচ দিনব্যাপী এই অভিযান চলবে আগামী রবিবার পর্যন্ত। অভিযানের পর গত বুধবার দুপুরে ২টার দিকে সরেজমিন রাজধানীর ফার্মগেট, মগবাজার, বাংলামোটরসহ বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখা […]
প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ ইরানের আকাশে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের দুটি সামরিক বিমান ভূপাতিত হওয়ার ঘটনা মার্কিন বাহিনীর জন্য এক বিরল এবং বড় ধরনের আঘাত হিসেবে দেখা হচ্ছে। গত ২০ বছরেরও বেশি সময়ের মধ্যে এই প্রথম যুদ্ধের ময়দানে কোনও মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হলো। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন দাবি করছেন যে ইরানের সামরিক শক্তি ‘পুরোপুরি বিধ্বস্ত’ হয়ে […]
প্রশান্তি ডেক্স ॥ স্নায়ুচাপের লড়াই সামলে শেষ পর্যন্ত টাইব্রেকারে শেষ হাসি হেসেছে বাংলাদেশের তরুণরা। শিরোপা ধরে রাখার আনন্দ নিয়ে দেশে ফিরছে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন দল। আর সেই আনন্দ ছড়িয়ে দিতে তাদের জন্য থাকছে ছাদখোলা বাসে বর্ণিল সংবর্ধনা। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে সরাসরি টাইব্রেকারে গড়ানো টানটান উত্তেজনার ম্যাচে বাংলাদেশ ৪-৩ গোলে ভারতকে হারিয়ে শিরোপা ধরে রেখেছে। […]
প্রশান্তি ডেক্স ॥ মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারি-বেসরকারি অফিসের সময়সূচি পরিবর্তনসহ একগুচ্ছ কৃচ্ছসাধন ও ব্যয় সংকোচনমূলক সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সব ধরণের অফিস শুরু হবে সকাল ৯টায়, যা শেষ হবে বিকাল ৪টায়। এছাড়া সন্ধ্যা ৬টার পর সব বিপণিবিতান ও মার্কেট বন্ধ রাখতে হবে। গত বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে জাতীয় সংসদ ভবনে […]
প্রশান্তি ডেক্স ॥ ভ্যাট নিরীক্ষা প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে ৬০০টি প্রতিষ্ঠান নির্বাচন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন ঝুঁকি ব্যবস্থাপনা ব্যবস্থার মাধ্যমে এসব প্রতিষ্ঠান বাছাই করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। গত বুধবার (২ এপ্রিল) এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভ্যাট ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়াতে ই-ভ্যাট ব্যবস্থায় নতুন একটি স্বয়ংক্রিয় ঝুঁকি […]