প্রশান্তি ডেক্স ॥ বিয়ের কেনাকাটা করতে গিয়ে ওমানের আল মিলিদ্দা আল মোছানা স্টেট অফ আল বাতিনাহ এলাকায় গাড়ির এসির গ্যাস বিস্ফোরণে চট্টগ্রামের রাংগুনিয়া উপজেলার চার ভাইয়ের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। স্থানীয় সময় গত মঙ্গলবার (১২ মে) বিকালে পার্কিংয়ে গাড়িটি চালু থাকা অবস্থায় এ ঘটনা ঘটে বলে স্বজনরা নিশ্চিত করেছেন। নিহত ৪ ভাই হলেন- মো. রাশেদ, […]
জসীমউদ্দিন ইতি, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে অগ্রাধিকারমূলক কার্যক্রম সম্পর্কে ঠাকুরগাঁওয়ে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (১৩ মে) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার গণমাধ্যমকর্মীদের নিয়ে এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস। প্রেস ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। এ সময় তিনি সরকারের নির্বাচনি […]
প্রশান্তি ডেক্স ॥ ব্যাংকে জমা রাখা টাকা থেকে ‘আবগারি শুল্ক’ কাটা নিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ আমানতকারীদের মধ্যে অসন্তোষ ছিল। বিশেষ করে উচ্চ মূল্যস্ফীতি, কমে যাওয়া প্রকৃত সুদহার এবং ব্যাংক খাত নিয়ে আস্থার সংকটের সময়ে এই শুল্ককে অনেকেই ‘সঞ্চয়ের ওপর বাড়তি চাপ’ হিসেবে দেখেছেন। এমন বাস্তবতায় আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ব্যাংক আমানতের ওপর আবগারি শুল্কে বড় […]
প্রশান্তি ডেক্স ॥ নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় তাকে শেষ শ্রদ্ধা জানাতে লাখো মানুষের ঢল নামে। গত বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১১টায় চট্টগ্রাম নগরীর জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাকে মিরসরাইয়ে নেওয়া হয়। সেখানে বাদ আসর ফজলুর রহমান […]
জসীমউদ্দিন ইতি, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ১নং গেদুরা ইউনিয়নের পাঁচঘড়িয়া গ্রামের কৃতি সন্তান ও বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৯তম ব্যাচের চৌকস কর্মকর্তা মোহাম্মদ আল মারুফ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর একান্ত সচিব (পিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন। সরকারের এই গুরুত্বপূর্ণ পদে তার নিয়োগের খবরে পুরো জেলাজুড়ে আনন্দের জোয়ার বইছে। গত […]
প্রশান্তি ডেক্স॥ জ্বালানি তেল, এলপিজি’র পর এবার বিদ্যুতের দাম বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। পাইকারির পর খুচরা বিদ্যুতের দাম (গ্রাহক পর্যায়ে) বাড়ানোর প্রস্তাব জমা দেওয়া হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে গত মঙ্গলবার (৫ মে) নর্দান ইলেক্ট্রিসিটি কোম্পানি (নেসকো) প্রথম গ্রাহক পর্যায়ে দাম বাড়ানোর আবেদন করেছে। তবে ইউনিটপ্রতি নির্দিষ্ট পরিমাণ দামের কথা উল্লেখ না করে পাইকারি দাম […]
প্রশান্তি ডেক্স॥ ‘জাতীয় পাবলিক টয়লেট নীতিমালার খসড়া অনুমোদন করা হয়েছে। গত বৃহস্পতিবার (৭ মে) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই নীতিমালার খসড়া অনুমোদন করা হয়। রাতে মন্ত্রিপরিষদ বিভাগ এই তথ্য জানায়। ‘জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা ২০২৬’-এর প্রধান উদ্দেশ্য পাবলিক টয়লেট ব্যবহার, রক্ষণাবেক্ষণ ও পরিচ্ছন্নতার বিষয়ে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা, সারাদেশে স্বাস্থ্যসম্মত ও […]
প্রশান্তি ডেক্স॥ উগ্রবাদ হঠাৎ জন্ম নেয় না। পরিকল্পিত প্রচারণা, অপতথ্য এবং ধাপে ধাপে ধর্মীয় ব্যাখ্যার অপপ্রয়োগের মাধ্যমে মতাদর্শিক প্রভাব বিস্তারের মধ্য দিয়েই ছড়িয়ে দেওয়া হয় উগ্রবাদ। এই অপপ্রচারে বিভ্রান্ত হয়ে একজন সাধারণ তরুণ ধীরে ধীরে উগ্রপন্থার দিকে ঝুঁকে পড়ে। অদৃশ্য এক প্রক্রিয়ায় তার আগ্রহ রূপ নেয় উগ্র মতাদর্শে। কারা তাদের টার্গেট করে এবং কোন কৌশলে […]
প্রশান্তি ডেক্স॥ সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রতিক্ষিত নতুন বেতন কাঠামো বা ‘জাতীয় বেতন কমিশন ২০২৫’-এর সুপারিশ আগামী ২০২৬-২৭ অর্থবছর থেকে ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করছে সরকার। তবে সরকারের এই ‘কয়েক ধাপে বাস্তবায়ন’ পদ্ধতির তীব্র বিরোধিতা করছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। তাদের দাবি, কয়েক ধাপে বেতন বাড়লে বাজারে বারবার নেতিবাচক প্রভাব পড়বে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণহীন হয়ে পড়বে। কমিশনের […]
প্রশান্তি ডেক্স॥ আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাত দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। আগামী ২৫ থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি থাকবে। গত বৃহস্পতিবার (৭ মে) রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৫ থেকে ৩১ মে পর্যন্ত […]