প্রধানমন্ত্রীর উপদেষ্টা বেড়েছে আরও একজন, নিয়োগ পেলেন যারা

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বেড়েছে আরও একজন, নিয়োগ পেলেন যারা

প্রশান্তি ডেক্স ॥ প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে নিয়োগ পেয়েছেন ছয় জন। সাবেক পাঁচ উপদেষ্টার সঙ্গে নতুন করে যুক্ত হয়েছেন কামাল আব্দুল নাসের চৌধুরী। গত বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস, ১৯৯৬-এর রুল ৩বি (১)-এ […]

নির্বাচন গ্রহণযোগ্য ও আন্তর্জাতিক মানের হয়েছে: বিদেশি পর্যবেক্ষক দল

নির্বাচন গ্রহণযোগ্য ও আন্তর্জাতিক মানের হয়েছে: বিদেশি পর্যবেক্ষক দল

বাআ ॥ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন গ্রহণযোগ্য ও আন্তর্জাতিক মানের হয়েছে বলে জানিয়েছেন ১১ দেশের ২১ পর্যবেক্ষক। তারা জানান, ভোটাররা বাধাহীনভাবে ভোট দিতে পেরেছেন।গত সোমবার (৮ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান তারা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্য হবে কি না, তা নিয়ে ছিল নানা প্রশ্ন। আর দ্বাদশ নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণে […]

একনজরে কে কোন মন্ত্রণালয় পেলেন

একনজরে কে কোন মন্ত্রণালয় পেলেন

প্রশান্তি ডেক্স ॥ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করছে আওয়ামী লীগ। গত বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শপথ নেওয়ার পর মন্ত্রীদের দফতর বণ্টন করা হয়। বঙ্গভবনে মন্ত্রিপরিষদ সদস্যদের শপথপাঠ শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন মন্ত্রীদের দফতর বণ্টনের বিষয়টি […]

কসবায় মাদরাসা ছাত্রী মৃত্যুর ঘটনায় পুরুষশুন্য গ্রাম; প্রতিপক্ষের বাড়িতে হামলা – ভাংচুর

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাদরাসা ছাত্রী কিশোরী হোসনে আরা মৃত্যুর ঘটনায় মিথ্যা মামলা-হামলার ভয়ে একপ্রকার পুরুষ শুন্য হয়ে পড়েছে উপজেলার মুলগ্রাম ইউনিয়নের নিমবাড়ী গ্রাম। নিহতের পক্ষের লোকজন বাড়িতে থাকলেও বুধবার ঘটনার পর থেকে পরবর্তী মামলা ও হামলা থেকে বাঁচতে গ্রাম ছেড়ে প্রতিপক্ষের পুরুষরা চলে যাওয়ায় আতংকে রয়েছে বাড়ী-ঘরে থাকা নারী […]

ভবন নির্মাণে নিরাপত্তা ব্যবস্থায় অবহেলা, থামছেনা মৃত্যুর মিছিল

ভবন নির্মাণে নিরাপত্তা ব্যবস্থায় অবহেলা, থামছেনা মৃত্যুর মিছিল

প্রশান্তি ডেক্স ॥ অফিস শেষে প্রতিদিনের মতো হেঁটে বাসায় ফিরছিলেন দীপান্বিতা বিশ্বাস। সেসময় তার মাথার ওপর একটি ইট পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। গত বুধবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তিনি বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক ছিলেন। কর্মরত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখায়। দীপান্বিতা দম্পতির একটি ফুটফুটে শিশু সন্তান রয়েছে। […]

সুযোগটা আমার জন্য আশ্চর্যজনক: স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন

সুযোগটা আমার জন্য আশ্চর্যজনক: স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন

প্রশান্তি ডেক্স ॥ শপথ নেওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, ‘সুযোগটা আমার জন্য আশ্চর্যজনক। সুতরাং খুবই নার্ভাস অবস্থায় আছি।’ গত বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ নেওয়ার পর কথা হয় তার সাথে। সামন্ত লাল সেন বলেন, ‘কিছুক্ষণ আগে জানতে পারলাম আমাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া […]

কেমন ছিল ৭জানুয়ারীর নির্বাচন

কেমন ছিল ৭জানুয়ারীর নির্বাচন

তাজুল ইসলাম ॥ দ্বাদশ জাতিয় সংসদ নির্বাচন কেমন ছিল বলতে গেলে বলা যায় স্বচ্ছ এবং জবাবদিহীতাপূর্ণ, অংশগ্রহণমুলক এবং উৎসবমূখর ছিল। সারা দেশ গুরে আমাদের প্রতিনিধিদের পাঠানো ছবি এবং বিশ্লেষণে বলা যায় একটি উদাহারণ হয়ে থাকার মত নির্বাচন হয়েছিল ঐদিন। নির্বাচন কমিশন ও সরকার শতভাগ সফল হয়েছে। ঢাকা কেন্দ্রের একটি ভোটের ছবি এবং কসবার পানিয়ারূপ গ্রামের […]

তালা ভেঙ্গে বিএনপি কার্যালয়ের নিয়ন্ত্রণ নিলেন নেতা কর্মীরা

তালা ভেঙ্গে বিএনপি কার্যালয়ের নিয়ন্ত্রণ নিলেন নেতা কর্মীরা

প্রশান্তি ডেক্স ॥ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে আড়াই মাস পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করলেন নেতাকর্মীরা। এ সময় কার্যালয়ের গেটে থাকা তালা ভেঙে ফেলেন তারা। গত বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় নয়াপল্টনের কার্যালয়ে প্রবেশ করেন তারা। কার্যালয়ে প্রবেশ করে রিজভী বলেন, আড়াই মাস পর আমরা তালা ভেঙ্গে আমাদের প্রিয় কার্যালয়ে […]

যাবজ্জীবন কারাদন্ডাদেশ থেকে সেই সাহেদ খালাস

যাবজ্জীবন কারাদন্ডাদেশ থেকে সেই সাহেদ খালাস

প্রশান্তি ডেক্স ॥ অস্ত্র মামলায় রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদকে বিচারিক আদালতের দেওয়া যাবজ্জীবন কারাদন্ডাদেশ থেকে খালাস দিয়েছেন হাইকোর্ট। তার আপিলের শুনানি শেষে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিচারপতি আশীষ রঞ্জন দাস ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী। […]

কসবা উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনা করলেন কুটি ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান স্বপন

কসবা উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনা করলেন কুটি ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান স্বপন

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের পরদিন আনুষ্ঠানিকভাবে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনা করলেন কুটি ইউপি চেয়ারম্যান, কুটি ইউনিয়ন আওয়ামী লীগ আহবায়ক, উপজেলা আওয়াম লীগ সহ-সভাপতি ও কসবা–আখাউড়া ইউনিয়ন চেয়ারম্যান ফোরামের সভাপতি মোঃ সাইদুর রহমান স্বপন। গত সোমবার (৮ জানুয়ারি) বিকেলে কুটি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়নের […]