‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপ

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপ

প্রশান্তি ডেক্স॥ রাজধানীর কুর্মিটোলায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল থেকে পুলিশের একটি টহল গাড়িকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে মো. এনামুল নামে পুলিশের এক কনস্টেবল (গাড়িচালক) আহত হয়েছেন। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে তিন জনকে আটক করেছে। গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের […]

সৌদির পর এবার কুয়েতে বাংলাদেশির মৃত্যুদ-, নেপথ্যে ফেসবুকে স্ত্রীর ছবি

সৌদির পর এবার কুয়েতে বাংলাদেশির মৃত্যুদ-, নেপথ্যে ফেসবুকে স্ত্রীর ছবি

প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স॥ ফেসবুকে স্ত্রীর ছবি পোস্ট করা এবং তা ডিলিট করতে অস্বীকৃতি জানানোয় এক বন্ধুকে হত্যার দায়ে কুয়েতের একটি অপরাধ আদালত এক বাংলাদেশি প্রবাসীকে মৃত্যুদ- দিয়েছেন। পাবলিক প্রসিকিউশনের বরাত দিয়ে মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম গালফ নিউজ এ খবর জানিয়েছে। গত মঙ্গলবার পরিকল্পিতভাবে হত্যার দায়ে আদালত এই রায় ঘোষণা করেন। প্রসিকিউশন জানায়, ওই প্রবাসী পূর্বপরিকল্পিতভাবে ছুরি নিয়ে […]

মাজারে ঢুকে ঘুমন্ত ভক্তকে কুপিয়ে হত্যা

মাজারে ঢুকে ঘুমন্ত ভক্তকে কুপিয়ে হত্যা

প্রশান্তি ডেক্স॥ মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নে প্রতিপক্ষের এলোপাতাড়ি ধারালো অস্ত্রের আঘাতে জাহেদ বেপারী (৫০) নামের এক দিনমজুর নিহত হয়েছেন। গত বুধবার (৫ নভেম্বর) গভীর রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত দিনমজুর জাহেদ মাজার ভক্ত ছিলেন, গত বুধবার রাতে নিজ বাড়ির পাশে হযরত দয়াল বাবা রুহুল […]

একসঙ্গে ৮টি পিস্তল দেখানো কে এই ‘বুলেট হৃদয়’ !

একসঙ্গে ৮টি পিস্তল দেখানো কে এই ‘বুলেট হৃদয়’ !

প্রশান্তি ডেক্স॥ চট্টগ্রামের রাউজানে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আটটি পিস্তল প্রদর্শন করে আলোচনায় এসেছেন চিহ্নিত সন্ত্রাসী হৃদয় ওরফে বুলেট। আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে পিস্তল হাতে তার ছবি ছড়িয়ে পড়েছিল। ২০২৪ সালের ৫ আগস্টের পর তার পিস্তল হাতে ছবি ছড়িয়ে পড়লেও সেটি উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনও উদ্যোগ দেখা যায়নি। এবার একসঙ্গে আটটি বিদেশি অত্যাধুনিক […]

কসবায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ

কসবায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥  কসবা উপজেলায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তির বিরুদ্ধে কসবা থানায় মামলা করেছেন ভুক্তভোগী শিশুটির মা। গত রোববার (২৫ অক্টোবর) বিকেলে শিশুটিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। গত […]

কসবায় ৯ রাউন্ড চায়না গুলিসহ একজন গ্রেফতার

কসবায় ৯ রাউন্ড চায়না গুলিসহ একজন গ্রেফতার

কসবা ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি॥ কসবায় একটি চার্জার ও ৯ রাউন্ড চায়না গুলিসহ শামিম মিয়া (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গত শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের জয়নগর বাজার থেকে তাকে আটক করা হয়। জানা গেছে, শামিম মিয়া গোপিনাথপুর ইউনিয়নের বড়ঠুডা গ্রামের আল আমিন মিয়ার ছেলে। সে পেশায় একজন ডেকোরেশন শ্রমিক। কসবা থানা […]

কসবায় মাদক ব্যবসাকে বাধা দেওয়ায় এক প্রবাসীকে কুপিয়ে হত্যা

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবা উপজেলার খাড়েরা ইউনিয়ন খাগড়া গ্রামে মাদক ব্যবসাকে বাধা দেওয়াই  প্রবাস ফেরত নাজমুল হাসান সাব্বির (২৯) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে মাদক ব্যবসায়ীরা । গত ২১ অক্টোবর দুপুর ১২ ঘটিকার সময়, কসবা উপজেলার খাড়েরা কেন্দ্রীয় মসজিদের  সংলগ্ন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মিজানুর রহমানের ছোট ছেলে নাজমুল হাসান সাব্বিরকে ১০-১২ জন মাদক […]

সরকারি বাসা থেকে ভাড়াটিয়া সরাতে আল্টিমেটাম

সরকারি বাসা থেকে ভাড়াটিয়া সরাতে আল্টিমেটাম

প্রশান্তি ডেক্স॥ সরকারি বাসা বা ফ্ল্যাট বরাদ্দ নিয়ে অন্যের কাছে ভাড়া কিংবা সাবলেট দেওয়ার বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে সরকারি আবাসন পরিদফতর। বরাদ্দ পাওয়া বাসার পুরো অংশ অথবা কোনও কক্ষ অন্যের কাছে ভাড়া দিয়েছেনÑএমন ব্যক্তিদের আগামী ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরিয়ে সেখানে নিজে বসবাস শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা না মানলে কোনও ধরনের আগাম নোটিশ […]

হামলার পরদিন শিশুর মরদেহ উদ্ধার, চিকিৎসাধীন অবস্থায় বাবারও মৃত্যু

হামলার পরদিন শিশুর মরদেহ উদ্ধার, চিকিৎসাধীন অবস্থায় বাবারও মৃত্যু

প্রশান্তি ডেক্স॥ মুন্সীগঞ্জের সিরাজদিখানে পাঁচ বছর বয়সী শিশু তোয়াবা আক্তারের মরদেহ উদ্ধারের একদিন পর চিকিৎসাধীন অবস্থায় তার বাবা গোলাপ হোসেনেরও মৃত্যু হয়েছে। জমিসংক্রান্ত বিরোধের জেরে বাবা-মেয়ের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিবেশী সোহরাব হোসেনকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী গ্রামের একটি ইটভাটার পাশের পরিত্যক্ত জমি থেকে তোয়াবার […]

শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, প্রধান শিক্ষিকা ও দফতরি গ্রেফতার

শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, প্রধান শিক্ষিকা ও দফতরি গ্রেফতার

প্রশান্তি ডেক্স॥ যশোরের অভয়নগরে স্কুল চলাকালে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় সহায়তার অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জুলিয়া আফরিন ও দফতরি মোস্তাফিজুর রহমানকে আটক করেছে পুলিশ। ঘটনার পর থেকে মূল অভিযুক্ত সহকারী শিক্ষক ইমরান হোসেন পলাতক রয়েছেন। গত বুধবার (৩০ অক্টোবর) রাতে নওয়াপাড়া বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। পওে গত বৃহস্পতিবার […]

1 2 3 … 169