প্রশান্তি ডেক্স॥ শরীয়তপুরে ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি গাড়ি নিয়ে একটি ভাড়া বাসায় যাওয়ার পর বাদশা আকন নামে এক চালককে তিন নারীর সঙ্গে আটক করেছেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারজনকে থানায় নিয়ে যায়। ওই বাসা থেকে মাদক সেবনের কিছু সরঞ্জাম উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। গত রবিবার (১৮ অক্টোবর) দুপুরে শরীয়তপুর পৌরসভার পাকার […]
প্রশান্তি ডেক্স॥ ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিদ্যালয়ের অফিসকক্ষে মারামারি ও ধস্তাধস্তির ঘটনায় বিভাগীয় মামলার মুখে শিক্ষক দম্পতি। ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় বিদ্যালয়ের অফিসকক্ষে মারামারির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আলোচনায় আসা শিক্ষক দম্পতিকে একই উপজেলার দুই প্রান্তের দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়েছে। তাদের মধ্যে দূরত্ব প্রায় ৩২ কিলোমিটার। প্রথমে সহকারী শিক্ষক আছমা খাতুনকে বদলি করা হয়। […]
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবায় সিএনজিচালিত অটোরিকশায় করে বিদেশি মদ বহনের অভিযোগে মো. রাশেদ ভূঁইয়া (নাম) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অটোরিকশাটি তল্লাশি করে ১৬ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বিশাড়াবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। […]
প্রশান্তি ডেক্স॥ নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় দোকানে বসে থাকা এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে কলমাকান্দা পৌরসভার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের তেলনজিয়া বাজারে এ ঘটনা ঘটে। নিহত সাংবাদিকের নাম লুৎফুজ্জামান আলিফ ফকির। তিনি বেসরকারি আইপিটিভি (ইন্টারনেট প্রটোকল টেলিভিশন) চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি ‘ডিটেকটিভ […]
প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স॥ মক্কায় মসজিদ থেকে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে আটক দুই বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদন্ড কার্যকর করেছে সৌদি আরবের কর্তৃপক্ষ। গত বুধবার এ মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সৌদিভিত্তিক সংবাদমাধ্যম এজেল নিউজ এ খবর জানিয়েছে। সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দন্ডপ্রাপ্তরা হলেন বাংলাদেশি নাগরিক নজরুল ইসলাম আব্দুল বশির এবং সিথি আক্তার। […]
প্রশান্তি ডেক্স॥ নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে সাবেক সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনার পর তার আইনজীবীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। তাদের পাঁচ দিনের রিমান্ড আবেদনের শুনানি গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে। গত বুধবার (১৪ […]
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত রবিবার (১১ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার কায়েমপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের দক্ষিণপাড়া আব্দুল মতিন মিযার বাড়িতে দুধর্ষ ডাকাতের ঘটনা ঘটে। খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করে কসবা থানা পুলিশ। ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, রাত আড়াইটার দিকে মুখোশ পরে ওই বাড়িতে প্রবেশ করে ডাকাত দল। এ সময় দুই বাড়ি থেকে […]
ভজন শংকর আচার্য্য, কসবা ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ১৩ কোটি টাকা বরাদ্দ, তবু বেহাল কসবা-আখাউড়া সড়ক; দুর্ভোগে হাজারো মানুষ। কসবা-আখাউড়া সড়কের ১১ কিলোমিটার অংশ উন্নয়ন ও কার্পেটিংয়ের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ১৩ কোটি ২৩ লাখ ৯৬ হাজার টাকা। ২০২৪ সালের জুনে শুরু হওয়া এ কাজ ২০২৬ সালের জুনে শেষ হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও […]
প্রশান্তি ডেক্স॥ কারওয়ান বাজার এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসআরবি-১০-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহা. আসাদুজ্জামান বলেন; রাশিয়ায় উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে প্রায় ৩০ জন বাংলাদেশিকে পাচার করে একটি চক্র। পরে তাদেরকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অংশগ্রহণের জন্য বাধ্য করা হয়। তাদের মধ্যে প্রায় ২০ জন বাংলাদেশি ইতোমধ্যে মারা গেছেন। এ ঘটনায় মানব পাচার চক্রটির মূলহোতাসহ […]
প্রশান্তি ডেক্স॥ কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে (১৫) ধর্ষণ ও হত্যার ঘটনায় সন্দেহভাজন কথিত প্রেমিক রিয়াজ উদ্দিন রাজুকে কক্সবাজার থেকে আটক করেছিল পুলিশ। গত সোমবার (১২ অক্টোবর) সকালে কুমিল্লা ডিবির টিম কক্সবাজার পৌঁছে সদর থানা পুলিশের কাছ থেকে তাকে নিজেদের হেফাজতেও নিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তাকে না নিয়ে এসে কক্সবাজার সদর থানায় রেখেই কুমিল্লায় ফিরলো […]