প্রশান্তি ডেক্স॥ ঝিনাইদহের কালীগঞ্জে চাঞ্চল্যকর ৪ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার মামলায় একমাত্র আসামি আবু তাহেরকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। গত সোমবার (২২ জুন) বেলা ১১টা ৫০ মিনিটের দিকে জেলা ও দায়রা জজ ঝিনাইদহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সালেহুজ্জামান জনাকীর্ণ আদালতে এই আলোচিত রায় ঘোষণা করেন। রায়ে […]
প্রশান্তি ডেক্স॥ নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে ও জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীবকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। গত সোমবার (২২ জুন) সকালে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়। ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, খাইরুল ইসলাম সজীবের […]
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবা উপজেলার শাহপুর ও আড়াইবাড়ি গ্রামের মধ্যে সকাল থেকে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। জানা যায়, কসবা পৌরসভার শাহপুর গ্রামের বাসিন্দা মরিয়ম বেগমকে কসবা হজ্ব কাফেলার মাধ্যমে ওমরা পালনের জন্য সৌদি আরবে নিয়ে যাওয়া হয়। ওমরার আনুষ্ঠানিকতা শেষ করে দেশে ফেরার পথে তার সঙ্গে থাকা […]
জসীমউদ্দিন ইতি, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের কালিতলা বাজার এলাকায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। গত শনিবার রাতে কালিতলা বাজারের পাশের একটি গুদামে (গোডাউন) এ ঘটনা ঘটে। এ ঘটনায় কিশোরীর প্রেমিকসহ তিন যুবককে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগী ওই কিশোরীকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রেফতার […]
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ সাত বছর পর কুটি আজগর আলী দাখিল মাদ্রাসার সুপার তার হারানো দায়িত্ব ফিরে পেলেন। মাদ্রাসা বোর্ড ও প্রশাসনের নির্দেশে ভারপ্রাপ্ত সুপার মোহাম্মদ আলী সরকার, মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান মানিককে গত রবিবার (১৪ জুন) সকাল ১০ টায় তার স্বপদে দায়িত্ব বুঝিয়ে দেন। জানা যায় ২০১৯ সালে মিথ্যা অভিযোগ এনে একটি স্বার্থান্বেষীমহল একাধিক […]
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৪৩ বোতল হুইস্কিসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। উপজেলার ১০নং বায়েক ইউনিয়নের নয়নপুর বাজার এলাকায় গভীর রাতে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ জুন ২০২৬ ইং রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানা পুলিশের একটি টিম নয়নপুর […]
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৫টি ফার্মেসিকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত বুধবার (১৭ জুন ২০২৬) উপজেলা প্রশাসন, কসবায় উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে ঔষধ প্রশাসন অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার ঔষধ তত্ত্বাবধায়ক মো. ইকবাল হোসেন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। […]
প্রশান্তি ডেক্স ॥ রাজধানীর মহাখালীতে অন্তবর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের শাস্তির দাবিতে এক ঝটিকা মিছিল থেকে তিন-চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ৯টার দিকে রাজধানীর মহাখালী টার্মিনালের মূল সড়কে এই ঘটনা ঘটে। তেজগাঁও শিল্পাঞ্চল থানা-পুলিশ জানিয়েছে, এ সময় নারীসহ তিন জনকে আটক […]
প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ নাইজারের রাজধানী নিয়ামেতে অবস্থিত দেশটির বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলায় ৩৫ জন নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার সংঘটিত এই হামলার দায় স্বীকার করেছে আল-কায়েদা সংশ্লিষ্ট সংগঠন জামা’আত নুসরাত আল-ইসলাম ওয়াল-মুসলিমিন (জেএনআইএম)। গত পাঁচ মাসেরও কম সময়ের মধ্যে একই বিমানবন্দরে এটি দ্বিতীয় হামলা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। মুসলিম অধ্যুষিত দেশটির বাসিন্দারা জানিয়েছেন, […]
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবা উপজেলার কুটি দক্ষিণ বাজারে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছামিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, গত বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত উপজেলার কুটি দক্ষিণ বাজার ও আশপাশের এলাকায় এ […]